বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল সোনালী ব্যাংকে ডিজিএম এর বদলী ঠেকাতে কর্মচারীদের গণবদলী
প্রকাশ: ১৩ জুন, ২০২০, ৯:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল সোনালী ব্যাংকে ডিজিএম এর বদলী ঠেকাতে কর্মচারীদের গণবদলী

নিজস্ব প্রতিবেদক : সোনালী ব্যাংক লিমিটেড বরিশাল কর্পোরেট শাখায় কর্মরত ডেপুটি জেনারেল ম্যানেজার মো: গোলাম ছিদ্দিক’র বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। করোনা কালীন সময়ে লকডাউনের মধ্যেও প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন শাখায় বদলী করেছেন তিনি। যদিও বদলি আদেশে প্রশাসনিক প্রয়োজন উল্লেখ করা হয়েছে।

অভিযোগ উঠেছে কিছুদিন আগে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বরিশাল কর্পোরেট শাখার জিএম মো: জাহিদ হোসেনকে প্রধান কার্যালয়ে এবং ডিজিএম গোলাম ছিদ্দিককে ঢাকা সদরঘাট শাখায় বদলীর আদেশ করা হয়। জিএম মো: জাহিদ হোসেন ইতোমধ্যে প্রধান কার্যালয়ে যোগদান করলেও বহাল তবিয়তে রয়েছেন ডিজিএম মো: গোলাম ছিদ্দিক। আর্থিক লেনদেন সহ নানান তদবিরে নিজের বদলি ঠেকাতে তিনি দৌড়ঝাপ করছেন বলে জানিয়েছেন একাধীক ভুক্তভোগীরা।
অপর দিকে প্রধান কার্যালয়কে নিজের কর্মতৎপরতা প্রদর্শনে প্রায় অর্ধ শতাধীক কর্মকর্তা-কর্মচারীকে বদলী করেছেন তিনি। করোনা কালীন দূর্যোগের মধ্যেও এই গণবদলী কতোটা জরুরী ছিল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। অধস্থনদের এমন হয়রানী করে নিজের শেষ রক্ষা হবে কি না তা এখন দেখার বিষয়।
নাম প্রকাশ না করার শর্তে একাধীক ভুক্তভোগী জানান, ‘এই করোনা কালীন সময়ে আমাদেরকে বদলী করার মতো কোন জরুরী কারণ দেখা দেয়নি। গোলাম ছিদ্দিক স্যার নিজের বদলী ঠেকাতে আমাদের মাথায় আপদ চাপিয়ে দিয়েছেন। যা অনৈতিক বলে মনে করছেন অনেকেই।’
এবিষয়ে জানতে চাইলে কৌশলে এড়িয়ে গিয়ে ডিজিএম গোলাম ছিদ্দিক মোবাইল ফোনে বলেন, ‘আমি এখন প্রচন্ড অসুস্থ, পরে কথা হবে।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »