সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বরিশাল হাসপাতালে করোনা উপসর্গে এক নারীসহ তিন জনের মৃত্যু
প্রকাশ: ২৪ জুন, ২০২০, ৮:১৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বরিশাল হাসপাতালে করোনা উপসর্গে এক নারীসহ তিন জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে এক নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ১০টা থেকে বুধবার বিকেল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এই তিন রোগীর মৃত্যু হয়।মৃত্যু হওয়া তিন জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।
সব শেষ বুধবার বিকেল পৌঁনে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জেলার উজিরপুরের সানুহার গ্রামের এক বৃদ্ধা (৬৫)।এর আগে করোনা উপসর্গ নিয়ে গত রবিবার রাত ৮টায় ওই নারীকে (মনোয়ারা বেগম) শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে ভর্তি করেন তার স্বজনরা।দুপুর ২টার দিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়। এর আগে করোনা উপসর্গ নিয়ে গত রবিবার সন্ধ্যায় পটুয়াখালীর রাঙ্গাবালীর গাইনখালীর ওই বৃদ্ধকে (শাহ আলম) হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করেন তার স্বজনরা।এছাড়াও গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তির (৫৬) মৃত্যু হয়।
করোনা উপসর্গ নিয়ে ঝালকাঠীর নলছিটির তিমিরকাঠী এলাকার ওই ব্যক্তিকে (জাকির হোসেন) মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করেন তার স্বজনরা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »