শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বর্ষসেরা নায়িকা বিদ্যা সিনহা মিম
প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২৩, ১:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বর্ষসেরা নায়িকা বিদ্যা সিনহা মিম

সংস্কৃতি প্রতিবেদক

বাংলাদেশের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম ২০২২-এর বর্ষসেরা নায়িকার খেতাবে ভূষিত হয়েছেন। চলতি বছর মুক্তি পায় বিদ্যা সিনহা মিমের অভিনয় জীবনের সবচেয়ে দর্শকপ্রিয়, ব্যবসা সফল সিনেমা রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’। এই সিনেমাতে অভিনয়ের জন্যই তিনি ব্যাপক আলোচনায় আসেন। বাংলাদেশের সিনেমার ব্যবসার মোড় ঘুরিয়ে দেয় মিম অভিনীত ‘পরাণ’ সিনেমাটি। শুধু মিমই নয় এই সিনেমাতে অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হন রাজ ও ইয়াশ রোহানও। আবার চলতি বছরেই মুক্তি পায় মিম অভিনীত রায়হান রাফি পরিচালিত ‘দামাল’ সিনেমাটিও। এই সিনেমাতেও অভিনয় করেন বিদ্যা সিনহা মিম। চলতি বছর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে বর্ষসেরা নায়িকা হিসেবে কে সেরা এই বিবেচনায় একটি জরিপ চালায় মাদিহা মাসিহা অ্যাডভারটাইজিং। গেল প্রায় এক মাস যাবত এই প্রতিষ্ঠানটি দেশের সবগুলো বিভাগে এবং জেলা শহরে দর্শকের মধ্যে জরিপ চালায়। যেখানে অধিকাংশ দর্শকই এই বছরের সেরা নায়িকা হিসেবে বিদ্যা সিনহা মিমের কথাই বলেছেন।
সেই হিসেবে ২০২২-এর বর্ষসেরা নায়িকার খেতাবে ভূূষিত হয়েছেন বিদ্যা সিনহা মিম। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পূজা চেরি। বর্ষসেরা নায়িকা হিসেবে ভূষিত হওয়ায় বিদ্যা সিনহা মিম বলেন, যারা মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের এই জরিপে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। ধন্যবাদ সকল দর্শকের প্রতি যারা ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমা দুটি হলে গিয়ে উপভোগ করেছেন। সত্যি বলতে কী আমার অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত প্রতিবছরেই কিন্তু আমি কোনো না কোনো ভালো কাজ সেটা হোকে সিনেমা, হোক নাটক, হোক বিজ্ঞাপন, হোক শর্টফিল্ম-আমি আমার শ্রেষ্ঠটাই দেবার চেষ্টা করেছি। হ্যাঁ, ‘পরাণ’ আমার অভিনয় জীবনের সেরা সিনেমা। এই সিনেমার জন্য আমি কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি।

‘পরাণ’ ই আমার অভিনয় জীভনের বাঁক বদলে দিয়েছে। মাদিহা-মার্সিহা অ্যাডভারটাইজিংয়ের প্রতিষ্ঠাতা ও সিইও বলেন, বিদ্যা সিনহা মিমকে অভিনন্দন ২০২২-এর সেরা নায়িকা হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করায়। আগামী দিনগুলোতেও তার চলার পথের এই ধারা অব্যাহত থাকুক। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিমের সিনেমায় অভিষেক হয় হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমায় ফেরদৌস ও জাহিদ হাসানের বিপরীতে অভিনয়ের মধ্যদিয়ে। প্রয়াত পরিচালক খালিদ মাহমুদ মিঠুর পরিচালনায় ‘জোনাকীর আলো’ সিনেমায় অভিনয়ের জন্য প্রথমবার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এরপরের বছরগুলোতে নানান সিনেমাতে অভিনয়ের মাধ্যমে তিনি বেশ আলোচিত ছিলেন। 
মিম বৃহস্পতিবার সকালে তার স্বামী ও বাবা মায়ের সঙ্গে দুবাই গিয়েছেন প্রথম বিয়ে বার্ষিকী উদযাপনে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »