সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাদেশের মহিলা সাংবাদিককে নিগ্রহ! ‘এ কেমন সভ্যতা?গর্জে উঠলেন জয়া আহসান
প্রকাশ: ১৯ মে, ২০২১, ৩:৩৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাংলাদেশের মহিলা সাংবাদিককে নিগ্রহ! ‘এ কেমন সভ্যতা?গর্জে উঠলেন জয়া আহসান

গ্রেফতার বাংলাদেশি সাংবাদিক। হেনস্তার প্রতিবাদে গর্জে উঠলেন অভিনেত্রী।

Jaya

সরকারি দুর্নীতির পর্দাফাঁস! ব্রিটিশ আমলের সরকারি গোপনীয়তা রক্ষা আইনে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের (Bangladesh) মহিলা সাংবাদিক রোজিনা ইসলামকে। ঙ্গলবার এই গ্রেফতারির বিরুদ্ধে মানবাধিকার সংগঠন এবং সাংবাদিকের সতীর্থরা প্রতিবাদ করেছেন। স্বাভাবিকবশতই ঘটনার জেরে মুখ পুড়েছে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের। এবার সেই প্রেক্ষিতেই সরব হলেন অভিনেত্রী জয়া আহসান (Jaya Ahsan)।

জয়া বরাবরই স্পষ্টবাদী। তাই নিজের দেশের এক মহিলা সাংবাদিকের উপর হওয়া অত্যাচার ও নিগ্রহের ঘটনা মেনে নিতে পারেননি। গোটা বাংলাদেশ যখন সংশ্লিষ্ট ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে, তখন জয়াও হাসিনা সরকারকে পরোক্ষভাবে খোঁচা দিতে পিছপা হলেন না। সোজাসুজি বললেন, রোজিনা সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়েছিলেন, সিঁধ কাটতে নয়।

দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এমন অশুভ ঘটনা দেখে লজ্জিত অভিনেত্রী। জয়ার মন্তব্য, রোজিনার গলার ওপর চেপে বসা আঙুলগুলো গভীর অর্থময় এক প্রতীকের মতো লাগছে। মনে হচ্ছে, আঙুলগুলো কোনও ব্যক্তির গলায় নয়, বরং বাংলাদেশের বাকস্বাধীনতার কণ্ঠনালিতে চেপে বসেছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেই এমন অশুভ একটি ঘটনা আমাদের দেখতে হলো?

দায়িত্ব পালন করতে যাওয়া এক মহিলা সাংবাদিকের উপর হওয়া এমন বর্বরোচিত আচরণে হতভম্ব জয়া। রোজিনার ছবি এবং সেই ঘটনার এক দৃশ্য শেয়ার করে বললেন, “দেখতে পেলাম হেনস্তার শিকার হয়ে তিনি মাটিতে পড়ে যাচ্ছেন। এই আমাদের আচরণ! এই আমাদের সভ্যতা!” পাশাপাশি গ্রেপ্তার হওয়া রোজিনাকে তাঁর পরিবারের কাছে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ তথা টলিউডের খ্যাতনামা অভিনেত্রী জয়া আহসান।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »