● ●


তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত
প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৬, ৬:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

তামিল সিনেমায় নতুন ইতিহাস গড়লেন রজনীকান্ত

মুক্তির মাত্র ১১ দিনেই বিশ্বজুড়ে ৭০০ কোটি রুপি আয়ের মাইলফলক পেরিয়ে ইতিহাস গড়ল রজনীকান্ত অভিনীত ছবি ‘জেলার ২’। নেলসন দিলীপকুমার পরিচালিত ছবিটি প্রথম তামিল সিনেমা হিসেবে এই নজির গড়েছে। শুধু তা–ই নয়, ২০১৮ সালে মুক্তি পাওয়া রজনীকান্ত এবং অক্ষয় কুমার অভিনীত ‘টু পয়েন্ট জিরো’র রেকর্ডও ভেঙে দিয়েছে ছবিটি। ওই ছবির বিশ্বজুড়ে মোট আয় ছিল প্রায় ৬৯১ কোটি রুপি।
১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় এ বছরের সবচেয়ে আলোচিত ছবিগুলোর মধ্যে একটি ‘জেলার ২’। মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে ৫০০ কোটি রুপি আয়ের গণ্ডি পেরিয়ে যায় ছবিটি। দ্বিতীয় সপ্তাহান্তেও বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে এই অ্যাকশনধর্মী ছবি। মুক্তির ১১তম দিনে, গত রোববার ভারতে ছবিটির নিট আয় হয়েছে ২৫ কোটি ৭০ লাখ রুপি। আগের দিনের তুলনায় আয় বেড়েছে ৬ দশমিক ৪ শতাংশ। এদিন ভারত ও বিদেশের বাজার মিলিয়ে ছবিটির মোট আয় হয়েছে ৭১০ কোটি ৩৫ লাখ রুপি।

.

ভারতে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৩৯৮ কোটি ৭০ লাখ রুপি। করসহ মোট আয় ৪৬৬ কোটি ৮৫ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে ২৪৩ কোটি ৫০ লাখ রুপি। ফলে ভারতের বক্স অফিসেও ৪০০ কোটি রুপি নিট আয়ের মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছে ছবিটি।

.নিজেকে এখনো বাস কন্ডাক্টর ভাবি : রজনীকান্ত.

ভাষাভিত্তিক আয়ের হিসাবেও তামিল সংস্করণ এগিয়ে রয়েছে। রোববার তামিল সংস্করণ থেকে আয় হয়েছে ১৭ কোটি ৩৫ লাখ রুপি। তেলেগু সংস্করণ আয় করেছে ৪ কোটি ৫০ লাখ রুপি, হিন্দি সংস্করণ থেকে এসেছে ৩ কোটি ১৫ লাখ রুপি। কন্নড় সংস্করণের আয় ৭০ লাখ রুপি।
ছবিটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দক্ষিণ ভারতের পাশাপাশি বিদেশের বাজারও। তামিলনাড়ুতে ছবিটির আয় সবচেয়ে বেশি। কর্ণাটক, অন্ধ্র প্রদেশ-তেলেঙ্গানা ও কেরালাতেও ভালো ব্যবসা করছে ছবিটি। উত্তর ভারতের বাজারেও হিন্দি সংস্করণ থেকে আয় হচ্ছে।

.

‘জেলার ২’-এ অবসরপ্রাপ্ত জেলর টাইগার মুথুভেল পাণ্ডিয়ানের চরিত্রে ফিরেছেন রজনীকান্ত। ছবিতে আরও অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, এস জে সুরিয়া, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, মোহনলাল, শিব রাজকুমার, জ্যাকি শ্রফ ও হৃতিক রোশন। ছবিটির প্রযোজনা করেছে সান পিকচার্স, সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।

.

এবার ছবিটির লক্ষ্য বিশ্বজুড়ে আয়ের তালিকায় আরও ওপরে যাওয়া। ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’ ও আমির খান অভিনীত ‘পিকে’র আয়ের রেকর্ড পেরোতে পারবে কি না, এখন সেটাই দেখার। তবে ১১ দিনেই তামিল সিনেমার সর্বোচ্চ আয়কারী ছবির জায়গা দখল করে নিয়েছে ‘জেলার ২’।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »