● ●


বাংলাদেশে ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক গঠনে তুরস্কের সঙ্গে আলোচনা
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৬, ৩:০৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক গঠনে তুরস্কের সঙ্গে আলোচনা

বাংলাদেশে একটি ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক গড়ে তোলার সম্ভাবনা নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে সামরিক খাতে সহযোগিতার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।তিনি বলেন, দুই ভ্রাতৃপ্রতিম দেশের সরকারপ্রধান অত্যন্ত আন্তরিক পরিবেশে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা করেছেন। দুই নেতা মনে করেন, বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। বিদ্যমান কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতেও তাঁরা একমত হয়েছেন।হুমায়ুন কবির জানান, প্রতিরক্ষা খাতে সহযোগিতার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে সামরিক খাতে সহযোগিতা এবং বাংলাদেশে ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক গঠনের সম্ভাব্যতা নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেন দুই নেতা। এ সমস্যা সমাধানে বাংলাদেশ ও তুরস্ক কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়ে তাঁরা মতবিনিময় করেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং মুসলিম বিশ্বের বিভিন্ন সংকট সমাধানে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।প্রধানমন্ত্রীর সফর ও এরদোয়ানের সঙ্গে বৈঠকের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তুরস্ক বাংলাদেশকে এখন কতটা গুরুত্ব দেয়, এই বৈঠক তার বড় প্রমাণ। জলবায়ু সম্মেলনে অংশ নিতে বহু দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এসেছেন। সম্মেলন শুরুর আগে তুর্কি প্রেসিডেন্ট হাতেগোনা চার-পাঁচজন নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের একজন। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তুরস্কের বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »