বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বাংলাসহ বিবিসির ১০ ভাষার রেডিও সম্প্রচার বন্ধ হচ্ছে
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০২২, ২:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাংলাসহ বিবিসির ১০ ভাষার রেডিও সম্প্রচার বন্ধ হচ্ছে

বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হতে যাচ্ছে। বাংলার পাশাপাশি আরবি, হিন্দি, ফারসি ও চীনাসহ মোট ১০টি ভাষার রেডিও সম্প্রচার বন্ধ করে দিচ্ছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। যুক্তরাজ্যের জাতীয় গণমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিবিসি তার আন্তর্জাতিক পরিষেবার জন্য বছরে ২৮ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ৩২১ কোটি টাকা) সঞ্চয়ের চেষ্টা করছে। এ জন্য ওয়ার্ল্ড সার্ভিসের ৩৮২টি পদ রহিত করার প্রস্তাব করছে বিবিসি।

তবে কোনো ভাষার পরিষেবাই একেবারে বন্ধ হচ্ছে না। অনেকগুলোই অনলাইন পরিষেবার সঙ্গে যুক্ত হবে। বাকি যেসব রেডিও পরিষেবা এই সিদ্ধান্তের আওতায় আসছে, সেগুলো হলো- কিরগিজ, উজবেক, ইন্দোনেশীয়, তামিল ও উর্দু।

বিবিসির যেসব ভাষার পরিষেবা শুধু অনলাইনভিত্তিক হয়ে যাবে, সেগুলো হলো- চীনা, গুজরাটি, ইগবো, ইন্দোনেশীয়, পিজিন, উর্দু ও ইওরুবা।

এ ছাড়া সিবিবিসি ও বিবিসি ফোরকেও অনলাইনে যুক্ত করার কথা রয়েছে। এর ফলে বার্ষিক ৫০০ মিলিয়ন পাউন্ড (৫ হাজার ৬৩০ কোটির বেশি টাকা) পরিমাণের বিশাল সঞ্চয় করতে যাচ্ছে বিবিসি।

করপোরেশনটি বলছে, উচ্চ মূল্যস্ফীতি এবং ক্রমবর্ধমান ব্যয়ের সমন্বিত চাপের ফলে ‘কঠিন এই সিদ্ধান্তের দিকে যেতে হচ্ছে’।

বিবিসির কিছু ভাষার পরিষেবার কার্যালয় লন্ডন থেকে সরিয়ে সংশ্লিষ্ট শ্রোতাদের কাছাকাছি স্থানান্তর করা হবে। যেমন- থাই পরিষেবা ব্যাংককে, কোরীয় পরিষেবা সিউলে, বাংলা পরিষেবা ঢাকায় এবং ফোকাস অন আফ্রিকা টিভি বুলেটিন পরিষেবা নাইরোবিতে স্থানান্তর করা হবে।

রেডিও সম্প্রচারের পরিবর্তে আরবি ও ফারসি উভয় ভাষার নির্ধারিত টিভি সম্প্রচার অব্যাহত থাকবে। আরবি ও ফারসি ভাষার অডিও ও অন্যান্য ডিজিটাল সামর্থ্য বাড়াতে বিনিয়োগ করা হবে। এসব প্রস্তাব নিয়ে প্রতিষ্ঠানের কর্মী ও ট্রেড ইউনিয়নগুলোর সঙ্গে পরামর্শ করা হবে।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস আন্তর্জাতিক মাল্টিমিডিয়া সম্প্রচারমাধ্যম। ইংরেজি ছাড়াও ৪০টির বেশি ভাষায় রেডিও, টেলিভিশন এবং ডিজিটাল মাধ্যমে সংবাদ পরিবেশন করে থাকে যুক্তরাজ্যের এই জাতীয় গণমাধ্যম।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »