শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বাউফলে এক গৃহবধূকে হত্যার ঘটনায় ৫ লাখ টাকায় রফাদফা..!
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০১৯, ২:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাউফলে এক গৃহবধূকে হত্যার ঘটনায় ৫ লাখ টাকায় রফাদফা..!

এম.নাজিম উদ্দিন বাউফল থেকেঃ
পটুয়াখালীর বাউফলে ৫ লাখ টাকায় রফাদফা করা হয়েছে গৃহবধূ টুম্পা হত্যার ঘটনা। রবিবার সকালে পৌর শহরের সাহাপাড়া এলাকায় টুম্পা (২৩) নামের এক গৃহবধূকে শ্বাশুরী ও ঝা মিলে হত্যা করে। নিহত টুম্পার বাবার বাড়ি গলাচিপা উপজেলার ডাকুয়া গ্রামে। বাবার নাম সন্তোষ সাহা। ২০১২ সালে বাউফল পৌর শহরের সাহাপাড়া এলাকার শক্তি সাহার ছেলের নিতাই সাহার সাথে টুম্পার বিয়ে হয়।
নাম প্রকাশ না করার শর্তে কয়েক প্রতিবেশী জানান, টুম্পার সাথে তার শ্বাশুরী পুষ্প রানীর বনিবনা ছিলনা। ঘটনার দিন সকাল ৮টার সময় টুম্পার তার ছেলে গৌর হরিকে স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ঢুকতে গেলে শ্বাশুরী পুষ্প রানী বাধা দেয়। এনিয়ে বউ শ্বাশুরীর মধ্যে বাকবিতান্ডা হয়। একপর্যায়ে পুষ্প রানী কাঠের চলা দিয়ে টুম্পাকে মারতে থাকেন। এসময় শ্বাশুরীর সাথে যোগ দেন বড় ছেলে সঞ্জয়ের স্ত্রী পিংকি রানী। এরপর গলায় ফাঁস লাগিয়ে টুম্পাকে হত্যা করা হয়।

পরে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করেন। খবর পেয়ে টুম্পার বাবা সন্তোষ সাহা, ভাই মনোস সাহা ও ইউপি সদস্য বশিরসহ কয়েক স্বজন গলাচিপার ডাকুয়া থেকে বাউফলে আসেন। ওই সময় তারা সাংবাদিকদের জানান, টুম্পাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এরপর গভীর রাতে শুরু হয় রফাদফা। অভিযোগ রয়েছে, স্থানীয় এক শ্রমীক লীগ নেতা, প্রধানমন্ত্রীর কথিত এক পুত্র, নিহত টুম্পার দেবরের এক বন্ধু ও ফুফা মিলে টুম্পার বাবা ও স্বজনদের রফাদফা করতে বাধ্য করেন এবং তাদেরকে ৫ লাখ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয় ।
এ ব্যাপারে নিহত টুম্পার ভাই শুভ সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি ৫ লাখ টাকায় রফাদফার বিষয়টি স্বীকার করেন।
এ বিষয়ে বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন,‘ রফাদফার ব্যাপারে আমি কিছুই জানিনা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরে মৃত্যুর সঠিক কারণ বলঅ যাবে’।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »