শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বাউফলে গৃহবধূর আত্মহত্যা
প্রকাশ: ১৮ নভেম্বর, ২০১৯, ১:০৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাউফলে গৃহবধূর আত্মহত্যা

পটুয়াথালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল পৌর শহরে টুম্পা সাহা(২৩) নামে এক গৃহবধূ শাশুড়ি ও ননদের নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

রোববার সকালে পৌর শহরের ৭ নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, ২০১২ সালে পৌর শহরের ৭নং ওয়ার্ডের শক্তি সাহার ছেলে  নিতাই সাহা’র সাথে পার্শ¦বর্তী গলাচিপা উপজেলার ডাকুয়া গ্রামের সন্তোস সাহার মেয়ে টুম্পা সাহার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে শাশুরী পুষ্প সাহা ও  জা পিংকি সাহা পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে ঝগড়া করতো। ঘটনার দিন সকালে শাশুরী ও ননদের সাথে ঝগড়ার পরে ছেলে গৌর হরী (৬) কে নিয়ে স্কুলে চলে যায়। পরে সে সন্তানকে স্কুল রেখে টুম্পা সাহা বাড়িতে ফিরে আসে। কিছুক্ষণ পরে শ্বাশুরীর চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে আসলে রুমের ভিতর থেকে গৃহবধূ টুম্পা সাহার গলায় কাপড় বাধাঁ অবস্থায় নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা ও ভাই মানোস সাহা অভিযোগ করে বলেন, বিবাহের পর থেকে টুম্পাকে কারণে অকারণে শাশুড়ি ও ননদ প্রায়ই মারধর করতো বলে গৃহবধূ মুঠোফোনে জানিয়েছে। তার কন্যাকে হত্যা করে অপমৃত্যু বলে চালানো চেষ্টা চালানো হচ্ছে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, নিহতের গলায় বেশ কিছু দাগ রয়েছে, তবে ময়না তদন্তের পরে সঠিক কারন জানা যাবে। গৃহবধূর লাশ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে সুরতহাল রিপোর্টের জন্যে প্রেরণ করা হয়েছে ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »