বাউফলে পুকুড়ের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
প্রকাশ: ১২ অক্টোবর, ২০১৯, ১১:০৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাউফলে পুকুড়ের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে দাদা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে আবদুল্লাহ (৫) ইয়াসিন (৩) নামের দুই সহোদর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মৃত ওই দুই সহোদরের বাবার নাম সাদ্দাম হোসেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সাদ্দাম হোসেন’র স্ত্রী ও দুই সন্তান নিয়ে নারায়নগঞ্জ থাকতেন। তিনি সেখানে দর্জির কাজ করতেন । গত ১ অক্টোবর আবদুল্লাহ (৫) ইয়াসিন (৩) দুই ভাই তার মা রহিমা বেগমের সাথে নানা বাড়ি দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চর বরবদি গ্রামে বেড়াতে আসেন। সেখান থেকে ৪ দিন আগে দাদা বাড়ি বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস গ্রামে বেড়াতে যান। দাদার নাম মৃত আবদুল আউয়াল চৌকিদার। দাদির নাম হালিমা বেগম । তিনি বাড়িতে একা থাকতেন।
ওই বাড়ির পারভিন বেগম নামের এক গৃহবধূ জানান, ঘটনার দিন বেলা ১১টার সময় আবদুল্লাহ (৫) ইয়াসিন (৩) ঘরের সামনে উঠানে খেলা করছিল। এরপর কিছু সময় পর তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে ঘরের সামনে পুকুর থেকে তাদের উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করেন।
ধারণা করা হচ্ছে, পুকুরে হা-পা ধুতে গিয়ে এক ভাই পানিতে পরে গেলে অপর ভাই তাকে বাঁচাতে গিয়ে সেও পানিতে পরে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »