শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বাউফলে হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও ন্যায় বিচার দাবীতে সংবাদ সম্মেলন
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০১৯, ১:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাউফলে হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও  ন্যায় বিচার দাবীতে সংবাদ সম্মেলন

রানা,পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার প্রধান আসামী জোবায়ের হোসেন জামসেদকে গ্রেফতারের ও বিচার দাবীতে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার ও স্বজনরা।
১৫ সেপ্টেম্বর রবিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত নুরুল ইসলামের বড় ছেলে মোঃ মনিরুল ইসলাম। তিনি বলেন, আমাদের বাড়ি বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামে।আমরা তিন ভাই ও দুই বোন।আমি বর্তমানে পুলিশ বাহিনীতে কর্মরত আছি। আমাদের একই বাড়ির নাসির উদ্দিন ও তার ভাই বাহাউদ্দিন বাবুলের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে ২৩ আগস্ট দুই ভাই নাসির উদ্দিনগং ও তার ভাই বাহাউদ্দিন বাবুলগংদের মধ্যে মারামারি হয়। এত দুই পক্ষের মোট ১০ জন আহত হয়। এ ঘটনায় ২৪ আগষ্ট বাউফল থানায় নাসির উদ্দিনের পক্ষে তার মেয়ে নাইমা আক্তার দোলন, নুরইসলাম হাওলাদারকে স্বাক্ষী করে মামলার প্রস্তুতি নেয়।

পুলিশের হস্তক্ষেপে স্থানীয়ভাবে সালিশ বিচারেরা কথা হলে মামলা করা থেকে বিরত থাকেন দোলন। নুরুল ইসলাম হাওলাদার স্বাক্ষী হওয়ার কথা শুনে বাহাউদ্দিন বাবুল ও তার ছেলে জোবায়ের হোসেন জামসেদগং ক্ষিপ্ত হয় এবং বাউফল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় জামসেদ , রাকিব হোসেন, মাসুদ আকন, বাহাউদ্দিন বাবুল, ইউসুফ হাওলাদারসহ ৭/৮জন স্বাক্ষী নুরুল ইসলাম হাওলাদারকে খুন করার পরিকল্পনা করে হাসপাতাল থেকে পালিয়ে দেশী তৈরী ধারালো অস্ত্রসশ্র নিয়ে বাড়িতে গিয়ে নুরুল ইসলাম হাওলাদারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন খবরপেয়ে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য নুরুল ইসলামকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

এ গুরুতর আহত ঘটনায় ২৬ আগস্ট নুরুল ইসলামের মেয়ে সালমা সুলতানা বাদী হয়ে জোবায়ের হোসেন জামসেদ, রাকিব হোসেন, মাসুদ আকন, বাহাউদ্দিন বাবুল, ইউসুফ হাওলাদার, নাছিমা বেগম, মমতাজ বেগমকে আসামী করে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৪০, জিআর ২৬৬/৩০২। এ মলার পরে ১ সেপ্টেম্বর আনুমানিক রাত ১১টার সময় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসরতা অবস্থায় নুরুল ইসলাম হাওলাদারের মৃত্যু হয়। এ মামলায় প্রধান আসামী ব্যাতীত অন্য আসামীরা হাজির হলে আদালত বাহাউদ্দিন বাবুলকে জামিন দিয়ে বাকি রাকিব হোসেন, মাসুদ আকন, ইউসুফ হাওলাদারকে জেলে প্রেরন করেন।
সংবাদ সম্মেলনে নিহত নুরুল ইসলামের মেয়ে ও হত্যা মামলার বাদি সালমা সুলতানা অভিযোগ করেন, পুলিশ এখন পর্যন্ত মামলার প্রধান আসামী মাদকসেবী সন্ত্রাসী একাধিক মামলার আসামী জামসেদকে গ্রেফতার করতে পারেননি। প্রধান আসামী জামসেদসহ সহযোগী সন্ত্রাসীরা বাদী সালমা সুলতানাকে মামলা তুলে নেয়ার জন্য জীবন নাশসহ বিভিন্ন ভয়ভীতির হুমকি দিচ্ছে। বাদি আরও অভিযোগ করেন, হত্যা মামলার আসামী পক্ষ ১ সেপ্টেম্বর রাতে তাকে সহ ৭ জনকে আসামী করে বাউফল থানায় মিথ্যা অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় তার নিহত বাবা নুরুল ইসলামকেও আসামী করা হয়েছে।
সংবাদ সম্মেলনে নিহত নুরুল ইসলামের মেয়ে সালমা সুলতানা ও উপস্থিত ছেলেরা প্রধান আসামীসহ জড়িত সকলকে গ্রেফতার এবং পিতা হত্যার ন্যায় বিচার পাওয়ার জন্য প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে জোর দাবী করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিহতের ছেলে রাসেল, মনিরুল ইসলাম, নাতি নাইমা আক্তার দোলন, নিহতের ছোট ভাই জহিরুল ইসলাম ও জামাতা শাহাদত হোসেন বাদলসহ অন্যান্য স্বজনরা।
মামলা তদন্তকারী পুলিশ কর্মকর্তা সাকিলা রহমান বলেন, হত্যা মামলার তিন আসামী বর্তমানে কারাগারে আছে। বাকি তিন আসামী আদালত থেকে জামিনে আছে। প্রধান আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »