বাকেরগঞ্জের দাড়িয়ালে সরকারী ঘর পেতে জনপ্রতি ২০হাজার টাকা দিয়ে পেল শুধু রুয়া-চেড়া 
প্রকাশ: ৯ মে, ২০২০, ৮:৩২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জের দাড়িয়ালে সরকারী ঘর পেতে জনপ্রতি ২০হাজার টাকা দিয়ে পেল শুধু রুয়া-চেড়া 

স্টাফ রিপোর্টার : বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নে সরকারী ঘর পাইয়ে দিতে প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়েছে ২০ থেকে ২৫ হাজার টাকা। এভাবে পায় ৩০ জনের কাছ থেকে টাকা নিলেও তাদেরকে দেওয়া হয়েছে শুধু রুয়া-চেড়া ও কয়েকটি খুটি। দেড় বছরের অধিককাল ঘুরিয়ে এসব অসহায় মানুষকে আরো বিপদে ফেলেছে দাড়িয়াল ইউপি চেয়ারম্যানের একান্ত সহচর শামীম আকন। গণমাধ্যমের কাছে এমনই অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এক ভুক্তভোগী বলেন, প্রায় দেড় বছর আগে খোকন মুন্সির মাধ্যমে আমার কাছ থেকে ২০ হাজার টাকা নিয়েছে চেয়ারম্যানের লোক শামীম আকন। এরপর আরো ৫ হাজার টাকা দাবী করেছিলেন তিনি। কিছুদিন পর কিছু রুয়াচেড়া ও কয়েকটি খুটি দিলে তা দিয়ে নির্মাণ কাজ শুরু করি। কিন্ত এরপর অদ্যাবধি দিচ্ছি দেব করে আর দেয়নি। আমাদেরকে একটি পূর্ণাঙ্গ ঘর, সৌর বিদ্যুৎ ও টয়লেট দেওয়ার কথা ছিল। এভাবে আরো অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন চেয়ারম্যানের লোকজন।

এদিকে করোনা মহামারীর মধ্যে একদিকে ঘর নেই, অপরদিকে নগদ সম্বলটুকু ঘরের জন্য চেয়ারম্যানের লোকজনকে দিয়ে বিপাকে রয়েছেন এসব পরিবার। কেউবা স্বপরিবারে পারি জমিয়েছেন ঢাকায়। এমন একজন ভুক্তভোগী বলেন, বাড়িতে একটি ঘরের শুধু খুটি দিয়েছে। তাই থাকার ব্যবস্থা নাই। ঢাকায় একটি ভাড়া বাসায় স্ব পরিবারে আছি এবং এখানে রিক্সা চালাই।

এ বিষয়ে দাড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান এম.এ জব্বার বাবুল বলেন, শামীম আকন আমার পরিষদের কাজবাজ দেখাশুনা করেন। ঘরের মাটি কাটার জন্য হয়তো কিছু টাকা নিয়েছেন। কিন্তু প্রত্যেকের কাছ থেকে ২০/২৫ হাজার টাকা নেওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন এ বিষয়টি আমার নলেজে নাই। প্রতিবেদককে তিনি বলেন, আপনার কাছে কোন তালিকা থাকলে নিয়ে আসেন, দেখে ব্যবস্থা নিব।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »