সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাকেরগঞ্জে এএমভি অনলাইন প্ল্যাটফর্মের নামে প্রতারণার অভিযোগ
প্রকাশ: ৯ ডিসেম্বর, ২০২৫, ২:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে এএমভি অনলাইন প্ল্যাটফর্মের নামে প্রতারণার অভিযোগ

বিডি ২৪ নিউজ অনলাইন: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নে AMV,BBDO নামে একটি প্রাইভেট অনলাইন প্ল্যাটফর্মের নামে ভুয়া অ্যাপ, ওয়েবসাইট খুলে ‘সহজ আয়’ বিনিয়োগে দ্বিগুণ লাভ’ বা ‘কাজ করে টাকা আয়’র লোভ দেখিয়ে ও লোভনীয় প্রস্তাব দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

(৭ ডিসেম্বর) দুপুরে দুধল ইউনিয়নের কবিরাজ গ্রামে AMV,BBDO নামের অনলাইন প্ল্যাটফর্মের আয়োজনে বেকার যুবক, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের আকৃষ্ট করার জন্য আয়োজ করা হয় ভুরিভোজের।

আর এই আয়োজন ও AMV,BBDO নামে একটি প্রাইভেট অনলাইন প্ল্যাটফর্মের নামে ভুয়া অ্যাপ পরিচালনা করে আসছেন দুধল ইউনিয়নের কবিরাজ গ্রামের রুস্তুম আলী হাওলাদারের পুত্র ইয়ামিন হাওলাদার। তার নেতৃত্বে ভুরিভোজের অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলা সহ বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

পটুয়াখালী থেকে আসা সংস্থার সাথে জড়িত মিরাজ ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, এই সংস্থা আমি সদ্য নতুন জয়েন করেছি এবং আমি পটুয়াখালী থেকে আমন্ত্রণ পেয়ে এসেছি। তিনি আরো বলেন এইসংস্থার কর্মরত ব্যক্তিরা আমাকে বলেছে আমি যদি ১০ থেকে ১৫ জন সদস্য জয়েন করাতে পারি তাহলে আমার বেতন করা হবে ১০,৫০০ টাকা।

স্থানীয়রা জানায়, সংস্থাটির প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ঘুরে বেকার যুবক-যুবতীদের AMV,BBDO নামের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া আশ্বাস দিয়ে আসছে। তবে সদস্য হতে হলে প্রথমে ৩ হাজার টাকা করে জমা দিতে হবে।

সচেতন মহলের অভিযোগ অনুযায়ী, প্রতারক চক্রটি প্রথমে ভুক্তভোগীদের কাছে ভুয়া নিয়োগপত্র, নিয়োগ নিশ্চিতকরণ স্লিপ ও তথাকথিত প্রশিক্ষণের প্রতিশ্রুতি দিয়ে বিশ্বাস অর্জন করে। পরে ধাপে ধাপে ৩ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ‘প্রসেসিং ফি’ ও ‘সিকিউরিটি ডিপোজিট’ বাবদ টাকা নেয়। টাকা দেওয়ার পর নির্ধারিত সময়ে মধ্য কাজ দেয়ার আশ্বাস দিয়ে আসছে।

স্থানীয়রা জানান, বিষয়টি এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই সাহসের অভাবে প্রকাশ্যে কথা বলতে পারছেন না, তবে চক্রটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ইয়ামিন হাওলাদার জানান, এটি একটি বিদেশি সংস্থা। বাকেরগঞ্জ এলাকায় আমি দায়িত্বে রয়েছি। আমাদের AMV,BBDO নামের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত আয়ের পথ খুঁজে পাওয়া যায়। এখানে কোন প্রতারণা করা হচ্ছে না।

এদিকে বাকেরগঞ্জ থানা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হবে। কোন প্রকার প্রতারণ প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এই বিষয়টি বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুমানা আফরোজকে বারবার জানানো হলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »