সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাকেরগঞ্জে গভীর রাতে ৬ টি স্বর্ণের দোকানে দুধর্ষ ডাকাতি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ৪:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জে গভীর রাতে ৬ টি স্বর্ণের দোকানে দুধর্ষ ডাকাতি

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জের কলসকাঠি গ্রামে ৬টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। পাশাপাশি ডাকাতদলের হামলায় বাকেরগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জসিম গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

ওসি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে বাকেরগঞ্জ থানাধীন কলসকাঠি বাজারে একদল ডাকাত হানা দেয়। শুরুতে তারা ডিবি পুলিশের পরিচয় দিয়ে ব্যাংকের নাইট গার্ডকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করে। তখন কাছাকাছি থাকা থানা পুলিশের একটি টহল দল বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যায় এবং ডাকাতদলের সদস্যদের চ্যালেঞ্জ করে। এসময় জসিমকে তার পেছন দিকে মাথার ওপর আঘাত করে ডাকাতরা। এরপর তারা নাইটগার্ডসহ সবাইকে আটকে বাজারের ৬টি স্বর্ণের দোকানে লুটপাট চালায়।

বাজারের ব্যবসায়ীরা জানান, ডাকাতদলের সদস্যরা বাজারের লক্ষ্মী জুয়েলার্স, কলসকাঠি অলঙ্কার ভবন, কানাই কর্মকারের স্বর্ণের দোকান, পাল অলঙ্কার ভবন, সোনার গহনা ভবনসহ ৬টি স্বর্ণের দোকানে লুটপাট চালায়।

ব্যবসায়ীদের দাবি, ৬০ ভরির ওপরে স্বর্ণ, ১ শত ভরির ওপরে রূপা ও নগদ কয়েকলাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুল কালাম জানান, খবর পেয়ে থানা পুলিশের অন্য সদস্যরা ঘটনাস্থলে আসার আগে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়েছে। ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ওই এলাকার মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »