সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বাকেরগঞ্জ পৌর নির্বাচনী জয় পরাজয়কে কেন্দ্র করে আ.লীগের নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় মামলা দায়ের : আসামিরা ধরাছোঁয়ার বাইরে
প্রকাশ: ৭ জানুয়ারি, ২০২১, ১২:০৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জ পৌর নির্বাচনী জয় পরাজয়কে কেন্দ্র করে আ.লীগের নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় মামলা দায়ের : আসামিরা ধরাছোঁয়ার বাইরে

স্টাফ রিপোর্টার : ২৮ ডিসেম্বর বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে পরাজিত কাউন্সিলর প্রার্থী হারুন খানের নেতৃত্বে আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এসময় প্রধানমন্ত্রী ও জাতির পিতার ছবি ভাংচুর করে হামলাকারীরা। হামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ জন নেতা-কর্মী অাহত হয়েছেন। আহতরা হলেন,মুন তাসির প্রিয় (১৮), আসাদুজ্জামান খান হিরু (৪৫), ও জাহিদুল ইসলাম (৩০)। গুরুতর আহত প্রিয় খান কে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় তার শারীরিক অবস্থা অবনতি দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকা নিউরো সাইন্সে ভর্তি করানো হয়। মুন তাসির প্রিয় বর্তমানো অবজার্ভেশনে রয়েছেন। সুস্থ্য হলে তাকে অপারেশন করা হবে বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন ও কর্তব্যরত চিকিৎসকরা। মামলা সূত্রে, কাউন্সিলর প্রার্থী হারুন খান পরাজয়ের জন্য দোষারুপ করেন ৫ নং ওয়ার্ড অাওয়ামীলীগের নির্বাচনের দায়িত্বে থাকা ভরপাশা ইউনিয়ন অাওয়ামীলীগের সাবেক সভাপতি অাসাদুজ্জামান খান হিরু ও যুবলীগ নেতা জাহিদুল ইসলামকে। এই ঘটনার জের ধরে গত মঙ্গলবার বেলা ১২ টার সময় পরাজিত কাউন্সিলর প্রার্থী হারুন খান তার ২৫ থেকে ৩০ জনের বাহিনী নিয়ে ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে এসে ৫ নং ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়ে হামলায় চালিয়ে প্রধানমন্ত্রী ও জাতির পিতার ছবি ভাংচুর করে এছাড়া চেয়ার টেবিলও এসময় ভাংচুর করে। ঘটনার সময় অফিসে বসে থাকা অাওয়ামীলীগ নেতা হিরু,জাহিদুল ভাংচুরে বাধা দিলে হামলাকারীরা তাদের পিটিয়ে অাহত করে। হামলাকারীরা এক পর্যায়ে অাওয়ামীলীগ নেতা হিরুর পুত্র প্রিয় খানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। প্রিয় খান হামলা থেকে রক্ষা পেতে দৌড়ে তার বাসায় গেলে সেখানেও হামলাকারীরা তার বাসায় ইট পাটকেল ছুড়ে হামলা চালায়। এ নিয়ে এলাকায় আতংক বিরাজ মান একজন মুক্তিযোদ্ধা পরিবারের উপর এমন সন্ত্রাসী হামলা নজিরবিহীন। বাকেরগঞ্জ থানায় বাদী হয়ে অাসাদুজ্জামান হিরু ১০ জনকে অাসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১। মামলা হলেও আসামীদেন আটক করতে পারেনি বলে অভিযোগ স্থানীয় লোকজনের। এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন আসামীদের আটকের জন্য পুলিশ অভিযান পরিচালনা করে আসছে। শিঘ্রই আসামীদের আটক করা সম্ভব হবে বলে মনে করেন তিনি। ৫ নং ওয়ার্ডের স্থানীয় লোকজন হামলাকারী সন্ত্রাসীদের আটকের জন্য পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »