শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বাকেরগঞ্জ ভরপাশা ইউপির দুর্ধর্ষ প্রতারক লুৎফর খান, প্রতারকের ফাঁদে পা দিয়ে নিঃস্ব অনেকেই
প্রকাশ: ১৮ মার্চ, ২০২১, ১২:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাকেরগঞ্জ ভরপাশা ইউপির দুর্ধর্ষ প্রতারক লুৎফর খান, প্রতারকের ফাঁদে পা দিয়ে নিঃস্ব অনেকেই

 

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
১১ নং ভরপাশা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের অালতাফ খান এর পুত্র লুৎফর খানের নানা কূটকৌশল-বুদ্ধির ফাঁদে পা দিয়ে গ্রামীণ এলাকার সহজ-সরল মানুষ গুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে অহরহ। এমন কি শিক্ষিত সচেতন বাসিন্দারাও তার প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বস্ব খুইয়ে ঘুরছে দ্বারে দ্বারে । শক্তপোক্ত ভাবে এই প্রতারণার চালিয়ে যাচ্ছেন কয়েক যুগ ধরে। সাংবাদিকদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এমন এক প্রতারক চক্রের সন্ধান মিলেছে খোদ বাকেরগঞ্জ ভরপাশা ইউনিয়নে।

এই প্রতারক চক্রের প্রধান লুৎফর খান, তার নানা কিসিমের প্রতারণায় অতিষ্ঠ হয়ে উঠেছে ভরপাশা ইউনিয়ন বাসী। আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে বিভিন্ন রকম প্রতারণা ও দালালির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা।

ওই প্রতারক লুৎফর খান তার প্রতারণার রাস্তা প্রশস্ত করতে বিভিন্ন ওয়ার্ডে দালাল চক্রের সদস্য হিসেবে টিম গঠন করেছেন । ব্যাংক দালালির মধ্য দিয়ে লুৎফর খানের আগমন হলেও তার দৌরাত্ম্য এখন প্রতারণার মাধ্যমে পাহাড় ছুঁয়েছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে ও বর্তমান চেয়ারম্যান আসাদ খানের ছত্রছায়ায় থেকে লুৎফর খান এর লাগামহীন অপকর্মে ও প্রতারণায় অতিষ্ঠ হয়ে উঠেছে ভরপাশা ইউনিয়ন বাসী।

জমি ক্রায়, বিক্রী, সরকারের খাস জমি রেকর্ড করে কার্ডের মাধ্যমে বুঝিয়ে দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
ভরপাশা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত আলাল উদ্দিন খান, অালতাফ খান, ও জালাল খান তাদের মায়ের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি, অালাল উদ্দিন খান, ও অালতাফ খানের মৃত্যুতে তার ওয়ারিশগণ লুৎফর খানের মাধ্যমে গত ১১ এপ্রিল (বৃহস্পতিবার) বাকেরগঞ্জ রেজিস্টার অফিসে জমি বিক্রি করে রেজিস্ট্রি হয়।
গ্রোহিতা- আব্দুল্লাহ আল রুমি পিতা মোঃ হারুন-অর-রশিদ। দাতা গনঃ অালাল উদ্দিন খান,ও তার ভাই অালতাফ খান এর ওয়ারিশগণ।
ওই দলিলে অালাল উদ্দিন খানের চারজন ওয়ারিশ স্বাক্ষর দিয়ে থাকেন। স্বাক্ষর দেয়ার পূর্বে ঐ চারজনকে প্রতারক লুৎফর ৮ শতাংশ জমির দলিল করা হবে বলে সাব-রেজিস্ট্রি অফিসে নিয়ে আসে। এবং তাদেরকে বিক্রয় মূল্য ৫ লক্ষ টাকার কথা বলা হয়। অথচ দলিলে স্বাক্ষর করতে গেলে রেজাউল করিম দলিলে লেখা দেখেন খতিয়ান ১৩৩০,১৩২২। দাগ ৩৭০০,৩৭০১,৩৭০৬,৩৭৭৭,৩৭৭৮,৪০৮০,৪১০৮,৪১১৩,৪১২৯,৪১৩১,৩৭৩৩,৩৭৪৩,৩৭৯৬,৩৯৫৭,৩৯৬০,৩৯৮৩,৪০৪৩,৪১৯৯ দাগ থেকে মোট ১৭ শতাংশ ১৩ পয়েন্ট জমি বিক্রি করা হচ্ছে।
রেজাউল করিম দলিলে স্বাক্ষর দিতে অপারগতা জানালে লুৎফর খান তার ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হুমকি দেয় স্বাক্ষর না দিলে বাড়িতে উঠতে দিবে না। বিভিন্ন রকম ভয়-ভীতি দেখিয়ে বলে স্বাক্ষর করা হলে তাদেরকে তাদের পাওনা সঠিক মত বুঝিয়ে দেয়া হবে। অথচ সাড়ে ১৩ লক্ষ টাকা জমি বিক্রি করা হলেও প্রতারক লুৎফর খান রেজাউল করিম, মিনারা বেগম, মমতাজ বেগম, হালিমা বেগম কে মাত্র দেড় লক্ষ টাকা দেন। তাদেরকে বিভিন্ন রকম হুমকি-ধামকি দিয়ে বলে এই বিষয়টি কারো কাছে প্রকাশ করিলে তাদেরকে বাড়ি থেকে নামিয়ে দেয়া হবে। এই অভিযোগের বিষয়ে ভুক্তভোগীদের অডিও কল রেকর্ড সাংবাদিকদের হাতে সংরক্ষিত আছে প্রয়োজন হলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হবে।

অপরদিকে ২০১৭ সালে বি এস রেকর্ড জরিপ আসলে তৎকালীন সময়ে ভরপাশা ইউনিয়ন এর বিভিন্ন জনের কাছ থেকে সরকারের খাস জমি কার্ড করার মাধ্যমে বুঝিয়ে দেয়ার নামে হাতিয়েছেন লাখ লাখ টাকা। প্রতারণার শিকার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মোকসেদ আলী খানের পুত্র হাবিব খানের কাছ থেকে ৪০ হাজার টাকা, পান্না মুন্সির থেকে এক লক্ষ দশ হাজার টাকা,জাফর খানের নিকট হতে ৪০ হাজার টাকা নিলেও ২০ হাজার টাকা ফেরত দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান, প্রধানমন্ত্রীর দেয়া একটি বাড়ি একটি খামার প্রকল্পের নাম ভাঙিয়ে কয়েকজনের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। বিভিন্ন কিসিমের প্রতারণার শিকার হয় অনেকেই ভয়ে মুখ খুলছেন না।

প্রতারক লুৎফর খানের প্রতারণার শিকার তার ছোট চাচা জালাল খান অভিযোগ করে বলেন চাকরির সুবাদে দীর্ঘদিন ঢাকাতেই বসবাস করছি তাই গ্রামে তেমন যাওয়া হয়না সেই সুযোগে প্রতারক লুৎফার খান তার সুযোগ মত আমার পৈতৃক সম্পত্তি তার নিজ নামে রেকর্ড করেছেন আমি এই বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »