বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বাণিজ্যিকভাবে গোলাপ ফুল চাষে সাফল্য পাওয়া যাচ্ছে
প্রকাশ: ৮ মার্চ, ২০২৩, ১:০৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাণিজ্যিকভাবে গোলাপ ফুল চাষে সাফল্য পাওয়া যাচ্ছে

বাসস : জেলায় বাণিজ্যিকভাবে গোলাপ ফুল চাষ করে ব্যাপক সাফল্য পাওয়া যাচ্ছে। এ জেলায় উৎপাদিত গোলাপের আলাদ বৈশিষ্ট্য রয়েছে। তাই বাজারে এর চাহিদাও বেশি। গত কয়েক বছর ধরে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ফুল চাষ করে কৃষকরা সাফল্য পাচ্ছিল না। জেলার হোমনা, মুরাদনগর, বরুড়া, তিতাস, সদর উপজেলাসহ বেশ কয়েকটি উপজেলায় গোলাপ চাষ শুরু করলেও সাফল্য আসেনি। তাই মাঝপথে এ চাষ বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি এ ফুল চাষের উদ্যোগ নিয়ে ব্যাপক সাফল্য পাচ্ছেন কুমিল্লার বরুড়া উপজেলার কৃষক চারু মিয়া। মাটিউর্বর হওয়ায় ফলনও ভালো হচ্ছে। আশা জাগাচ্ছে আশপাশের কৃষকদের। চলতি বছর তিনটি জমির ৩০ শতাংশ জমিতে গোলাপ চাষে লাভবান হয়েছেন চারু মিয়া। নানা জাতের গোলাপ ফুটছে তার জমিতে। চারু মিয়ার এ গোলাপ কুমিল্লার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছে। শুরুতে শখের বশে হলেও লাভ হওয়ায় এখন তা পেশায় পরিণত হয়েছে। চারু মিয়ার চাষ দেখে বিস্মিত স্থানীয় কৃষকরা। তারা তার সাফল্যের গল্প বলে বেড়ান এলাকা জুড়ে। তার ব্যবসায় ব্যাপক সাফল্যে গর্বিত তারাও। চারু মিয়া বলেন, গোলাপ চাষ লাভজনক ও চাহিদা থাকার কারণে এ চাষের সম্ভবনা দেখা দিয়েছে।
কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের কুমিল্লার উপ-পরিচালক মিজানুর রহমান বাসসকে বলেন, কুমিল্লা জেলার জমি উর্বর হওয়ায় এখানে সব ধরনের ফসল ফলে। তবে ফুলের ক্ষেতে এ প্রথম সাফল্য পাওয়া গেছে। তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে গোলাপ চাষিদের সব ধরনের সহযোগিতাও দেওয়া হচ্ছে বলে জানান তিনি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »