বানারিপাড়া পৌরসভায় ঘুষ নিয়ে দেয়া হয় বিরোধীয় জমিতে ভবন নির্মানের নকশা
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বানারিপাড়া পৌরসভায় ঘুষ নিয়ে দেয়া হয় বিরোধীয় জমিতে ভবন নির্মানের নকশা

স্টাফ রিপোর্টার || বানারিপাড়ার পৌরসভার নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে প্রতিপক্ষের সাথে যোগসাজেশ করে ঘুষের বিনিময়ে নকশা অনুমোদন করায় লিখিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী।মাহমুদুর রহমান রেজা তার বাবার পক্ষে ১৯ ফেব্রুয়ারি ডাকযোগে এ অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগসূত্রে জানা যায়,’ ২০২১ সালের ১৯ ডিসেম্বর বানাড়ীপারা পৌরসভা কার্যালয়ের নকশা অনুমোদনের আবেদন ফরম যথারীতি নিয়ম অনুসারে পূরন করে ব্যাংক ড্রাফটের মাধ্যমে সোনালী ব্যাংক বানাড়ীপারা শাখায় পাচশত টাকার ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমা দিয়া আবেদন সম্পন্ন করেছিল ভুক্তভোগীর বাবা এ্যাডভোকেট জাকির।অথচ, কার্যালয়ের নির্বাহী শাহীনা আক্তার প্রতিপক্ষের সাথে যোগসাজশ করে মোটা উৎকোচ গ্রহনের মাধ্যমে প্রথম করা নকশা অনুমোদনের আবেদন ফরমের কোন ব্যাবস্থা না নিয়েই দেওয়ানী মোকাদ্দমা চলা অবস্থায় প্রতিপক্ষ শহীদুল ইসলাম লাইসের ত্রুটিযুক্ত প্লান ১৭/৮/২০২০ তারিখে জেনে শুনে অনুমোদন করিয়ে দেন। অথচ নকশা অনুমোদনের বিষয়ে একাধিক বার তথ্য জানতে চাইলে তিনি বিভিন্ন ভাবে গড়িমসি করেন। এবং ৭/১২/২০২২ তারিখে ডাকযোগে লিখিতভাবে অভিযোগ দাখিল করলেও নির্বাহী কর্মকর্তা হিসেবে তার কোন ব্যাবস্থা তিনি গ্রহণ করেননি।
অবশেষে, চুরান্ত হয়রানি করার জন্য সোনালী ব্যাংকে ১ হাজার টাকা জমা দেয়ার বিধিবিধান দেখান।তখন ভুক্তভোগী আবার ১৮/১২/২০২২ তারিখে ফের ১০০০ টাকা জমা দেয় অভিযোগ আমলে নিতে।কিন্তু তাও কোন ব্যবস্থা গ্রহন করেননি কতৃপক্ষ।’

সংশ্লিষ্ট পৌরসভায় তথ্য জানতে গেলে মৌখিক কোন তথ্য প্রদান করা সম্ভব নয় বলে শহিদুল ইসলাম লাইসের একটি প্লান অনুমোদন করা আছে বলে স্বীকার করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। তবে বাকি অভিযোগ ও মামলা চলা অবস্থায় প্লানের অনুমতির বিষয় জানতে চাইলে কোন তথ্য লিখিত ছাড়া দেবেন না বলে সাফ জানিয়ে দেন তিনি।

সূত্রমতে, ১৭/৮/২০২০ তারিখে বানারিপাড়া পৌরসভা কতৃপক্ষ শহিদুল ইসলাম লাইস এর পক্ষে ভবন নির্মাণ এর অনুমোদন দেওয়া হয়।প্রতিবেদকের হাতে সে প্লান এসেছে।তাহলে ৭/১২/২০২২ তারিখে অভিযোগ এর কোন উত্তর বা ব্যাবস্থা না নিয়ে তথ্য গোপন করে ১৮/১২/২০২২ ইং একই জমিতে প্লান অনুমোদনের জন্য পৌরসভা বরাবর ভুক্তভোগী প্লানের ফি বাবদ টাকা জমা দেয়ার নির্দেশনার কারন কি,তার কোন সদুত্তর মেলেনি কর্মকর্তা শাহীনা আক্তারের কাছ থেকে।

ভুক্তভোগী অভিযোগ করেন ‘দেড় লক্ষ টাকার বিনিময়ে আমাদের নকশা অনুমোদনের আবেদন চাপাইয়া রেখে, শহিদুল ইসলাম লাইস এর নকশা অনুমোদন করে দিয়েছেন নির্বাহী কর্মকর্তা ও মেয়র।আমাদের প্রতিপক্ষ শহীদুল ইসলাম লাইস এবং নির্বাহী কর্মকর্তা শাহীনা আক্তার ও তার স্বামী ওয়াহেদুজ্জামান প্রতিবেশী।এজন্য সহজেই ঘুষের মাধ্যমে কাজটি তিনিই করেছেন।আমরা তদন্ত চেয়ে আবেদন করেছি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব এর কাছে।এরপর মামলা করবো আদালতে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »