সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বানারীপাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক : দূর্দান্ত প্রতারক রঞ্জন গ্রেফতার
প্রকাশ: ২৫ জানুয়ারি, ২০২৩, ১১:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক   : দূর্দান্ত প্রতারক রঞ্জন গ্রেফতার

বানানীপাড়া প্রতিনিধি:

দূর্দান্ত প্রতারক সেই রঞ্জন মজুমদার পুলিশের বিছানো জালে অবশেষে পাকরাও হয়েছে। জানাগেছে বরিশালের বানারীপাড়া উপজেলার গ্রাহকের লাখ লাখ টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাওয়া সেবা কল্যাণ সঞ্চয় ঋণদান সমবায় সমিতির ম্যানেজার রঞ্জন মজুমদারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

চেক জালিয়াতি মামলায় ১০ লাখ টাকা জরিমানাসহ ১০ মাসের বিনাশ্রম দন্ডপ্রাপ্ত ফেরারী আসামী রঞ্জন মজুমদারকে বুধবার (২৫ জানুয়ারী) বিকালে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক জাহাঙ্গির হোসেনের নেতৃত্বে পাশ্ববর্তী স্বরূপকাঠি উপজেলার ইন্দেরহাট বাজার থেকে গ্রেফতার করা হয়।

সে বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামের হরেন্দ্রনাথ মজুমদারের ছেলে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরী প্রেসক্লাবকে জানান, ১০ লাখ টাকা জরিমানাসহ ১০ মাসের বিনাশ্রম দন্ডপ্রাপ্ত আসামী রঞ্জন মজুমদার দীর্ঘদিন পলাতক ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। ২৬ জানুয়ারী বৃহস্পতিবার সকালে তাকে জেলহাজতে পাাঠানো হবে।

এদিকে বছরের পর বছর পালিয়ে থাকা প্রতারক রঞ্জন মজুমদার গ্রেফতার হওয়ার খবরে প্রতারণার শিকার শত শত গ্রাহক থানা চত্বরে এসে জড়ো হয়। এসময় তারা তাদের আত্মসাত কৃত টাকা ফেরত চাওয়ার পাশাপাশি রঞ্জন মজুমদারের দৃষ্টান্তমূূলক শাস্তির দাবি জানান।

তবে তাদের মনে অজানা ভিতি কাজ করছে বলেও জানান অনেক পাওনাদার। আদৌ কি তাদের কষ্টার্জিত অর্থ তারা ফেরত পাবেন।

অপরদিকে সূত্রমতে বানারীপাড়া উপজেলায় প্রায় শতাধিক সমবায় সমতি রয়েছে বর্তমানে। তাদের ওপরে নজরদারীসহ মুল মালিকের বাড়ি ও তাদের প্রতিষ্ঠানের সর্বশেষ অবস্থা কি সেই বিষয়ে তদারকি করারও দাবী উঠেছে……..।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »