সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বানারীপাড়ার সৈয়দকাঠীর কৃতি সন্তান সাবেক উপ-সচিব ও হজ্ব অফিসার ফজলুর রহমান আর নেই
প্রকাশ: ২৩ জুন, ২০২১, ১২:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বানারীপাড়ার সৈয়দকাঠীর কৃতি সন্তান সাবেক উপ-সচিব ও হজ্ব অফিসার ফজলুর রহমান আর নেই

এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদবাড়ি গ্রামের কৃতি সন্তান সাবেক উপসচিব, হজ্ব অফিসার ও মসজিদবাড়ি দারুসসুন্নত. আলিম মাদরাসা ও কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. ফজলুর রহমান (৭৪) আর নেই।

সোমবার (২১ জুন) রাত ৯টায় নিজ বাসায় স্ট্রোক করে। রাজধানীর মিরপুর বাসা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি অস্ট্রেলিয়া প্রবাসী ড. ফজলে রাব্বি সজল ও মাহফুজা আক্তার টিয়া এবং ইংল্যান্ড প্রবাসী শাহিদ ফাযাল সজিবের পিতা। ২২ জুন মঙ্গলবার
সকাল ১০টায় রাজধানীর মিরপুর পাইকপাড়ায় মরহুমের প্রথম জানাজা শেষে বরিশালের বানারীপাড়া পৌর শহরের মাহমুদিয়া মাদ্রাসা মাঠে বাদ মাগরিব দ্বিতীয় ও রাত ৮টায় তার জন্মভূমি মসজিদবাড়িতে তার প্রতিষ্ঠিত মসজিদবাড়ি দারুসসুন্নত আলিম মাদরাসা মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে তার মৃত্যুতে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য মো. শাহে আলম, সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মণি, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. গোলাম ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সৈয়দকাঠির ইউপি চেয়ারম্যান আ. মন্নান মৃধা, শিক্ষানুরাগী ও সমাজসেবক জাহিদুল হক সিকদার (দুলাল), মসজিদবাড়ি আলিম মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা মো. আতোয়ার রহমান, সৈযদকাঠি ইউনিয়ন ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোপাল কৃষ্ণ বসাক, মসজিদবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম ফিরোজ, উজিরপুর মালিকান্দা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. এনামুল হক, সৈয়দকাঠি ইউনিয়ন বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষক কমল কান্তি বিশ্বাস, সৈয়দকাঠি এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মিলন কান্ত সরকার (মলয়), বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, সাংবাদিক এনামুল কবির পলাশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »