বানারীপাড়ায় এক মুক্তিযোদ্ধার অত্যাচারে অতিষ্ট এক পরিবার : উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ
প্রকাশ: ৩১ অক্টোবর, ২০১৯, ৮:০১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় এক মুক্তিযোদ্ধার অত্যাচারে অতিষ্ট এক পরিবার : উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ

নাঈম মোঘল বানারীপাড়া, প্রতিনিধিঃ বানারীপাড়ায় এক মুক্তিযাদ্ধার অত্যাচার অতিষ্ট এক পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ নির্যাতিত রঞ্জু বেগম জানান উপজেলার সদর ইউনিয়নর ব্রাম্মনকাঠী এলাকার মৃত নওয়াব আলীর ছেল মুক্তিযোদ্ধা আঃ খালেক প্রভাব দেখিয়ে বিভিন্ন রকম অপকর্ম করে আসছেন।বিগত দিন ধরে রঞ্জু বেগম তাদের পরিবারের সাথ জমিজমা নিয়ে আঃ খালেকদের সাথে বিরোধ চলে আসছিল।

সম্প্রতি ওই বিরোধের জের ধরে রঞ্জু বেগমের আত্মীয়স্বজনদের আসামী করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রঞ্জু বেগমের মেয়ে জামাইকে আসামী করলে গত বুধবার কোর্টে হাজিরা দিয়ে আসার পর সন্ধা ৬.৩০ মিনিটি রঞ্জু বেগমের মেয় তার জামাইকে আসামী করা নিয় ঘরে বসে আলাচনা করলে বাড়ীর পাশ দিয় হাটে যাওয়ার সময় আঃ খালেক অকথ্য ভাষায় গালাগালি করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এসময়ে রঞ্জু বেগম প্রতিবাদ করলে আঃ খালেক(৬৫), তার ছেলে ইমরান(২২), বাবু(১৯) ও সাদেক হাওলাদারের ছেলে তাইজুল তাকে চুলের মুঠি ধরে কিল ঘুষি মারতে থাকে। এসময়ে রঞ্জুর চিৎকার করলে তার ছেলে হাবিব মাকে বাচাতে ছুটে আসলে তাকে মারধর করে ও রাস্তায় ফেলে নির্যাতনের পর একপর্যায় দড়ি দিয়ে গাছের সাথে বেধে রাখে। পরে এলাকাবাসী ও পুলিশের সহযাগিতায় তাদের উদ্ধার করে বানারীপাড়া স্বাস্থকমপ্লেক্স ভর্তি করানো হয়েছে।

নিরুপায় রঞ্জু বেগম অত্যাচারী আঃ খালেকের বিচার চেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন। অত্যাচারী আঃ খালেকের মুক্তিযোদ্ধার মত গর্ভীত মর্যাদায়ক অপব্যাবহার করে এছাড়াও আবৈধ ইজিবাইকের পিছনে মুক্তিযোদ্ধা সাইন বোর্ড ব্যাবহার করে এলাকায় অসহায় পরিবারের উপর নির্যাতনের রশি টেনে ধরতে রঞ্জু বেগম উপজেলা প্রশাসন,শিক্ষা অফিসার সহ উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানান।

এদিক গোপন সূত্রে জানাগেছে আঃ খালেক প্রকৃত পক্ষে মুক্তিযোদ্ধা নয়। তার গেজেএ নং ২৭৬৯ ও মুক্তিবার্তা/লাল বই নং ০৬০১০৮০৩৬৯ থাকলেও মন্ত্রনালয় কর্তৃক ইস্যুকৃত প্রধানমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত কোন সনদ নেই বলে তথ্য পাওয়া যায়।

নাম প্রকাশে অনিছুক কিছু মুক্তিযোদ্ধা জানায় সে কোন সেক্টরে যুদ্ধ করছেন কিংবা কোন কমান্ডারের আওতায় যুদ্ধ করছেন আমরা জানিনা।

এদিকে মোঃ হানিফ সরদার নামে এক ব্যাক্তি জানান তার বাবা মৃত আঃ খালেক ছিলেন একজন মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালর পরে তার বাবা উপার্জনের জন্য ঢাকায় পাড়ি জমালো একই নামধারী ওই আঃ খালেক একই গ্রামে ও একই নাম হওয়ায় এবং রক্ষীবাহিনিতে এক সাথে কাজ করায় প্রতারনা করে মুক্তিযোদ্ধা হওয়ার চষ্টা চালিয়ে আমার বাবার কাগজপত্র ব্যাবহার করে সফল হন। যে কারনে প্রকৃত মুক্তিযোদ্ধা হানিফের বাবার পরিবার আজও মু্ক্তিযোদ্বার সকল সুযাগ সুবিধা থেকে বঞ্চিত।

একটি বিশ্বস্তসূত্র আরা জানা গেছে সদর ইউনিয়নের চেয়ারম্যান আঃ খালেকের মুক্তিযোদ্ধার ভাতা চ্যালেঞ্চ করে প্রায় এক বছর পূর্বে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবদন দিয়ে ছিলেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »