মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বানারীপাড়ায় কিশোরী আত্মহত্যার ঘটনায় লিটন মল্লিক সহ ৭ জনকে আসামী করে মামলা দায়ের
প্রকাশ: ১৪ মে, ২০২০, ৫:০৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় কিশোরী আত্মহত্যার ঘটনায় লিটন মল্লিক সহ ৭ জনকে আসামী করে মামলা দায়ের

মো: নাঈম মোঘল,বানারীপাড়া প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় কিশোরী নুরজাহান(১৫) আত্মহত্যার ঘটনায় লম্পট ডকইয়ার্ড মালিক লিটন মল্লিক সহ ৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

১৩ মে বুধবার রাতে ওই কিশোরীর পিতা রিক্সাচালক নুরুল ইসলাম বাদী হয়ে বানারীপাড়া থানায় ধর্ষণ চেষ্টা ও আত্মহত্যা প্ররোচনার অভিযোগে এ মামলা দায়ের করেন। মামলার অপর আসামীরা হলেন কালু বেপারী,তার স্ত্রী লেখন বেগম ও মনি আক্তার।

এছাড়াও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।প্রসঙ্গত ১২ মে দুপুর আড়াইটার দিকে উত্তরকুল গ্রামের রিক্সাচালক নুরুল ইসলামের মেয়ে নুরজাহান একই গ্রামে ফুফুর বাড়ির ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মামলায় উল্লেখ করা হয় ৮ মে রাতে উত্তরকুল গ্রামে রিক্সাচালক নুরুল ইসলামের মেয়ে নুরজাহানকে ঘরে একা পেয়ে পার্শ্ববর্তী ডকইয়ার্ডের মালিক ২ সন্তানের জনক লম্পট লিটন মল্লিক ধর্ষণের চেষ্টা চালায়।এসময়  ডাক চিৎকারে তার মা এলে লম্পট লিটন মল্লিক দৌঁড়ে পালিয়ে যায়।পরে এ বিষয়টি জেনে একই এলাকার কালু বেপারী, তার স্ত্রী লেখন ও মনি আক্তার কুৎসা রটিয়ে গোটা এলাকায় বিষয়টি ছড়িয়ে দেয়। এতে লোকলজ্জার ভয়ে নুরজাহানকে বাড়ির অদূরে ফুফুর বাড়িতে রেখে আসে তার পরিবার। সেখানে ক্ষোভ,লজ্জা ও  ঘৃনায় সে আত্মহননের পথ বেছে নেয়।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল জানান আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »