মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


চাদাঁ না পেয়ে দোকানে তালা
বানারীপাড়ায় তিন বিএনপি নেতার নামে চাদাঁবাজী মামলা
প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৫, ৩:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় তিন বিএনপি নেতার নামে চাদাঁবাজী মামলা

বরিশাল অফিস : বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার চাখারে দাবীকৃত চাদাঁর তিন লাখ টাকা থেকে ৫০ হাজার টাকা পরিশোধ করার পরেও মাহবুব আলমের দোকানে বিএনপির তিন নেতা তালা দিয়ে দোকান বন্ধ করে দিয়েছে।যাদের বিরুদ্ধে চাদাঁবাজীর অভিযোগে মামলা হয়েছে তারা হলেন চাখার বিএনপির সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান,কোষাধ্যক্ষ নাসির মাঝি ও বিএনপি নেতা শাহজাহান তালুকদার।

এ ঘটনায় দোকান মালিক মাহবুব আলম বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৩২৩,৩৮৫,৩৮৭ ও ৫০৬(২) ধারার মামলা দায়ের করেছেন।উপরেল্লেখিত তিনজনকে আসামী করে মামলায় দায়ের করেছেন।

বানারিপাড়া

তিনজনকে আসামী করে মামলায় দায়ের করেছেন

মামলা সুত্র থেকে জানা গেছে,চাখারের মৃত আব্দুল আজিজের পুত্র মাহাবুব আলমের নিকট আসামীরা তিন লাখ টাকা চাদাঁ দাবী করে।চাদাঁ দিলে দোকানে দেয়া তালা খুলে দিবে।৫০ হাজার টাকা তাদের পরিশোধ করলেও দোকানের তালা খুলে দেয়নি।গত ১৭ অক্টোবর বিকেল ৫টার সময় মাহাবুব আলমকে তার দোকানের সামনে মারধর ও প্রাননাশের হুমকি দিয়ে দোকানে তালা ঝুলিয়ে দেয়। চাদাঁদাবীর তিন লাখ টাকা পরিশোধ করলে দোকানের তালা খুলে দিবে মর্মে সাফ জানিয়ে দেয়।বর্তমানে দোকানটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। বাদী পক্ষের আইনজীবী এ্যাড.এনায়েত হোসেন জানান,বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩২৩,৩৮৫,৩৮৭ ও ৫০৬(২) ধারায় মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা সংস্থা ডিবিকে তদন্তপুর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন।

এ ব্যাপারে মামলার বাদী মাহাবুব আলম জানান,মামলা দায়েরের পর আসামীরা আমাকে প্রাননাশের হুমকি প্রদান করছে ।এছাড়া দেশত্যাগ করারও হুমকি দিচ্ছে।আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি।তারা চাদাঁ না দেয়ায় ইতিপুর্বে একাধিক মিথ্যা মামলায় আমাকে আসামীও করেছে।তিনি বিএনপির শীর্ষ নেতা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »