সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বানারীপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত-৭
প্রকাশ: ২৫ মে, ২০২০, ২:৪১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত-৭

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের বানারীপাড়ার চাখারে পবিত্র ঈদ-উল ফিতরের জামাতের স্থান নির্ধারণকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য, ছাত্রলীগ ও যুবদল নেতা সহ ৭ জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যায় চাখার ইউনিয়নের বড় ভৈৎসর গ্রামে দু’পক্ষের মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্থানীয় ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মেজবাউদ্দিন সোহেল,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ,তার ছোট ভাই বাবু আকন,ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান টুটুল,হাবিবুর রহমান মোল্লা, লিটন ও ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি বিপ্লব আহত হয়। আহতদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খিজির সরদার জানান সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদুল ফিতরের জামাত মসজিদে পড়ার জন্য ইউএনওর নির্দেশনায় রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তিনি এলাকায় মাইকিং করান। কিন্তু ওই ইউনিয়নের বড় ভৈৎসর গ্রামে মসজিদে ঈদের জামাত পড়ার সিন্ধান্ত না মেনে ইউপি সদস্য মেজবাউদ্দিন সোহেল ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল সিকদার স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্যান্ডেল নির্মাণ করে সেখানে ঈদ জামাত পড়ার ঘোষণা দেন।
তাদের এ ঘোষণার পক্ষ নিয়ে ওয়ার্ড যুবদলের সভাপতি বিপ্লব ইউপি চেয়ারম্যান খিজির সরদার ও সরকারকে গালাগাল করে। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক ও স্থানীয় চাউলাকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সদ্য সাবেক অধ্যক্ষ মাওলানা আ.হাইয়ানের ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহর ভাই বাবু আকনের সঙ্গে যুবদল নেতা বিপ্লবের বাকবিতন্ডার এক পর্যায়ে দু’জনের মাঝে হাতাহাতি হয়। এ খবর পেয়ে বিপ্লবের পক্ষের ইউপি সদস্য মেজবাউদ্দিন সোহেল ও তার লোকজন ঘটনাস্থলে গিয়ে মাওলানা আ.হাইয়ানের ভাই উপজেলার মলুহার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমানকে পেয়ে ধাওয়া করে তার বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এসময় মাওলানা মিজানুর রহমান,তার ভাই ও ভাইয়ের ছেলেদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক হাওলাদার জানান চাউলাকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সদ্য সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে বিপ্লবকে প্রতিপক্ষের লোকজন মারধর করে। এরকম খবর জানতে পেরে ইউপি সদস্য মেজবাউদ্দিন সোহেল,ঢাকা থেকে ঈদের ছুটিতে বাড়িতে আসা ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান টুটুল ও হাবিবুর রহমান মোল্লা,স্থানীয় মৎস্য ব্যবসায়ী লিটন ঘটনাস্থলে যায়। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়। এদিকে আহতদের দেখতে স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »