মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বানারীপাড়ায় নদী খাল পেরিয়ে হাসপাতালের সামনে অটোরিক্শায় সন্তান প্রসব
প্রকাশ: ৩১ মে, ২০২১, ৬:৪৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় নদী খাল পেরিয়ে হাসপাতালের সামনে অটোরিক্শায় সন্তান প্রসব

এনামুল কবির পলাশ :

বরিশালের বানারীপাড়ায় নদী খাল পেরিয়ে অবশেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাদের অবহেলায় গেটের সামনেই অটোরিক্শায় সন্তান প্রসব করেছে মুক্তা নামের এক প্রসূতি। ২৯ মে শনিবার রাত সোয়া ৯টার এ ঘটনাটি ঘটে।
ভুক্তভূগির পরিবার থেকে জানা গেছে, শনিবার সন্ধ্যার পরে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নে পিত্রালয়ে মুক্তা বেগমের প্রসব বেদনা ওঠলে স্বজনরা দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওয়ানা হন। দীর্ঘ ১০-১২ কিলোমিটার পর্যায় ক্রমে অটো বাইক, ট্রলারে সন্ধ্যা নদী পাড়ি দিয়ে পূনরায় অটোবাইকে চড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান ফটক পেরিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশের দ্বিতীয় ফটকে ফুটফুটে এক পুত্র সন্তান প্রসব করেন মুক্তা।
এসময় অটো চালক তার কাছে থাকা পলিথিন দিয়ে প্রসূতিকে ঘিরে পর্দা তৈরী করে দেন। উপস্থিত কয়েকজন নারী এসময় প্রসূতির সন্তান প্রসবে সহায়তা করেন। মুক্তার স্বাসী শান্ত অভিযোগ করেন হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ও নার্সসহ কেউ এগিয়ে আসেননি।
কিন্তু তারা এ অভিযোগ অস্বীকার করে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) গোপাল শীল জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশের আগে স্বাভাবিকভাবেই ওই প্রসূতি সন্তান জন্ম দিয়েছেন। মা ও নবজাতক সুস্থ আছে। পর্যবেক্ষণের জন্য তাদের হাসপাতালে রাখা হয়েছে।

কবে অভিযোগ রয়েছে, উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে সকল অনিয়মই নিয়ম। এ হাসপাতালে প্রসূতি রোগী আসলেই স্টাফ নার্স কোন কিছু না দেখেই একবাক্যে বলে দেন রোগীর শরীরে পানি নেই বা বাচ্চা উল্টে গেছে। এমন কথা শোনার পরে রোগী ও সাথে থাকা স্বজনরা দ্রুত চিকিৎসা সেবা নিতে যান পার্শ্ববর্তী ক্লিনিকে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »