বানারীপাড়ায় নামাজের দাওয়াত দেওয়ায় মসজিদের ইমাম লাঞ্চিত
প্রকাশ: ১ জুন, ২০২২, ৫:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় নামাজের দাওয়াত দেওয়ায় মসজিদের ইমাম লাঞ্চিত

বানারীপাড়া প্রতিনিধি:-

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের শিয়ালকাঠি জামে মসজিদের ইমাম নামাজের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে লাঞ্ছিত হয়েছেন।
৩১ তারিখ সরোজমিনে গিয়ে জানাগেছে ঘটনার সূত্রপাত গত ২৯ মে রবিবার। আসরের আযানের পূর্বে দলিল উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার, শিয়ালকাঠী জামে মসজিদের ইমাম শিহাব উদ্দিন নামাজ পরাতে বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্য
রওনা দেয়। পথে ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার নাসির সরদারের সাথে দেখা হলে তাকে নামাজ আদায়ের দাওয়াত দেন এবং মসজিদে আসতে বলেন। পরবর্তীতে ইমাম সাহেব ওখান থেকে মসজিদে চলে যায়। নামাজ শেষে বাসায় যাওয়ার পথে নাসির সরদার ইমাম কে দেখে উত্তেজিত হয়। এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে শারীরিক ভাবে লাঞ্ছিত করে।
এতে আসেপাশের লোকজন দোকানিরা নাসিরের উপর ক্ষেপে যান। প্রতিবাদ করতে বিক্ষুব্ধ জনতা সামনে এগিয়ে এলে নাসির সরদার ঘটনা স্থান থেকে পালিয়ে যায়।
৩১ মে বিকেলে আসরের নামাজের পরে বিক্ষুপ্ত জনতা এবং মসজিদের কমিটি ও মুসল্লীদের সহযোগীতায় এলাকার সাধারণ মানুষের সামনে ইমাম সাহেবের পা ধরে ক্ষমা চাওয়ানো হয়। ইমাম সাহেব ও তাকে ক্ষমা করে দেন।
এ ব্যাপারে ইমাম সাহেব জানান, তাকে (নাসির সরদার) কে মাফ করে দিয়েছি এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য অনুরোধ করেছি।
এ বিষয়ে জামে মসজিদের সভাপতি খলিল মোল্লা জনান, নাসির সরদার একটা জঘন্যতম অপরাধ করেছে। ক্ষমা মহত্তের লক্ষন। তাই তাকে ক্ষমা করে ভালো হওয়ার সুযোগ দেয়া হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »