বৃহস্পতিবার ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বানারীপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় মুক্তিযোদ্ধা সহ আহত ৬
প্রকাশ: ২২ জুন, ২০২১, ৪:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় মুক্তিযোদ্ধা সহ আহত ৬

বানারীপাড়া প্রতিনিধি:-

বরিশালের বানারীপাড়ার ০২ নং ইলুহারে ইউনিয়নে ১ নং ওয়ার্ডে নির্বাচন পরবর্তী সহিংসতায় বীর মুক্তিযোদ্ধা সহ ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইলুহার ইউপির ১ নং ওয়ার্ডে মেম্বর প্রার্থীদের মধ্যে এ সহিংসতার সৃষ্টি হয়।
ঐ ওয়ার্ডের বিজয়ী মেম্বর আবুল কালাম( টিউব ওয়েল প্রতিক) ও তার সমর্থক শামীম হাসান, নিজাম তালুকদার, আবু বক্কর, কামরুল ইসলাম, সাইদুল ইসলাম, মনিরুল ইসলাম, আমিনুল ইসলাম, রমজান, সান্টু’র হামলায় অপর প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ( মোরগ প্রতীক), অপর প্রার্থী ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম (ফুটবল প্রতীক) এবং তার সমর্থক
মহসিন, শাকিল আহম্মেদ, তপন আহম্মেদ, সেরসা, কামরুল হাসান আহত হয়।
অভিযোগে প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বলেন, যখন ভোট গগনা শেষ তখন আমরা বুঝতে পারি আমরা পরাজিত হয়েছি আবুল কালাম বিজয়ী হয়েছে। তখন আমাদের সমর্থককে বলি সবাই চল। জয় পরাজয় তো হবেই। তখন আমি, আমার সমর্থক ও অন্য প্রার্থী ও তার সমর্থকরা চলে আসতে শুরু করি। একটু আসলেই ওরা আমাদের পিছনে লাঠি নিয়ে তারা করে। ওদের ধাওয়ায় আমি পরে গেলে ওরা আমাকে মারধর করে। আমাকে সহ বাকী সবাইকেই ওরা বেধম মারধর করে। আমি ৭১ এ যুদ্ধ করেছি। দেশের জন্য জীবন বাজি রেখেছি। অথচ আজ ওরা আমাকে রাজাকারের বাচ্চা বলে, আমাকে মারধর করছে। তিনি কান্না জরিত কন্ঠে বলেন এই দিন দেখার জন্য কি সেদিন দেশ স্বাধীন করেছিলাম। আহতরা বলেন প্রার্থী ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলামকে ওরা বেধম মারধর করে। ওরা বিজয়ী হয়েই আমাদের উপর আজ ওরা হামলা করেছে। প্রকৃত অর্থে নির্বাচন পরবর্তী সহিংসতা আক্রস পূরনের ধারাবাহিকতার সূত্রপাত। এখনই যদি লাগাম টেনে না ধরা হয় তাহলে ভবিষ্যতে এই সহিংশতা মারাত্মক আকারে রূপ নিবে। বর্তমানে আহতরা বানারীপাড়া স্বাস্থ্য কম্পেলেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »