বানারীপাড়ায় পৌর বিএনপির সহ-সভাপতি আঃ জব্বার সরদারের দাফন সম্পন্ন
প্রকাশ: ১৬ জুন, ২০২১, ৬:০৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় পৌর বিএনপির সহ-সভাপতি আঃ জব্বার সরদারের দাফন সম্পন্ন

এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া পৌর বিএনপির সহ-সভাপতি ও ব্যবসায়ী পৌর শহরের ১ নং ওয়ার্ডের বাসিন্দা আঃ জব্বার সরদার (৬৫) আর নেই।
গতকাল বিকাল ৫টায় নিজ বাসায় হঠাৎ অসুস্থবোধ করে। বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘদিন ধরে শ্বাস কষ্ট ও ডায়বেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম আঃ জব্বার সরদার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন সরদারের সেজ চাচা এবং পৌর আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল হোসেনের ভগ্নিপতি।

১৬ জুন বুধবার সকাল ৯টায় স্থানীয় মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়েছ।
এদিকে তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম,সাবেক সংসদ সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি,কেন্দ্রীয় বিএনপি নেতা এস.সরফুদ্দিন আহমেদ সান্টু,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,পৌর আওয়ামী লীগ ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা বিএনপির সম্পাদক রিয়াজ মৃধা,পৌর বিএনপির সভাপতি আহসান কবির নান্না,সম্পাদক আঃ সালাম, উপজেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমান জুয়েল,
বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, সম্পাদক সুজন মোল্লা, সাংবাদিক জাকির হোসেন, সাংবাদিক এনামুল কবির পলাশ প্রমুখ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »