বানারীপাড়ায় মৎস সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল ব্যবহার বন্ধে বিশেষ কম্বিং অপারেশন
প্রকাশ: ২৮ জানুয়ারি, ২০২২, ৬:০৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় মৎস সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল ব্যবহার বন্ধে বিশেষ কম্বিং অপারেশন

এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধি:-

বানারীপাড়ায় মৎস সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল ব্যবহার বন্ধে চলছে বিশেষ কম্বিং অপারেশন ২০২২।
বরিশালের বানারীপাড়ায় প্রতি বছরের ন্যায় নদ- নদীতে মৎস সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল ( বেহুন্দী জাল, কারেন্ট জাল, মশারী জাল, চটজাল, পাই জাল, টং জাল) ব্যাবহার বন্ধে চলছে কম্বিং অপারেশন। বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদের দিক নির্দেশনা ও বানারীপাড়া থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা হয়। ২৮ জানুয়ারী ৩য় ধাপে এ কম্বিং অপারেশনের প্রথম দিনে বেওয়ারিশ ভাবে নদীতে পাতা অবৈধ কারেন্ট জাল বাজেয়াপ্ত করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ক্ষেত্র সহকারী রুম্মান মিয়া, প্রসনজিত, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহকারী এনামুল কবির।
নদীতে থাকা বৈধ জেলেদের কাছে জানতে চাইলে তারা জানান, কারেন্ট জাল নদীতে ফেলে পাড়ে গিয়ে তারা অবস্থান নেয় এরপর সময় হলে তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বৈধ ভাবে যারা জাল পাতে তাদেরকে সহযোগীতা করা হবে। তবে অবৈধ জাল নদীতে যারা ফেলে তাদের আইনের আওতায় আনা হবে যতক্ষণ পর্যন্ত অবৈধ জাল নির্মূল না হয়।
অভিজান শেষে উপজেলা নির্বাহী অফিসারের
নির্দেশে উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »