মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বানারীপাড়ায় হটাৎ ঝড়ো হাওয়া ও জলাবদ্ধতায় দিশেহারা কৃষক
প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২২, ৩:১০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় হটাৎ ঝড়ো হাওয়া ও জলাবদ্ধতায় দিশেহারা কৃষক

এনামুল কবির পলাশ, বানারীপাড়া প্রতিনিধিঃ-

বানারীপাড়ায় হটাৎ ঝড়ো হাওয়া বৃষ্টি ও ব্রীজ নির্মানের জন্য খাল আটকানোতে সৃষ্টি জলাবদ্ধতায় দিশেহারা কৃষক।
বরিশালের বানারীপাড়ায় সোনালী ফসল ধান পাকার সময় হয়েছে। আর মাত্র কয়েকটি দিন তারপর ফসল ঘড়ে উঠবে। কিন্তু সে স্বপ্নেকে মলিন করে দিল হটাৎ ঝড়ো হাওয়া বৃষ্টি। একদিকে যেমন প্রান ফিরে পেয়েছে প্রকৃতি অপরদিকে পাকা ধান মাটিতে লুটিয়ে পড়ছে। যা কেটে ঘড়ে তোলা দুঃসাধ্য ব্যাপার। কষ্ট হলেও করা যেত কিন্তু সে ধান পানি ডুবে থাকলে তো আর কথা নেই। ঘড়ে তুলা আর না তোলা সমান কথা। সে রকমই ই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সৈয়দকাঠী ইউনিয়নের কৃষক।
বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়নের নিমতলা নামক স্থানে একটি ব্রীজ নির্মান কাজ শুরু হয়ে বন্ধ আছে দীর্ঘ দিন। কিছুদিন আগে চলমান খালে খুটি গেড়ে বালু ভরাট করে দেয়া হয়। এতে নদীর পানি খাল বিলে আশা যাওয়া বন্ধ হয়ে যায়। উল্লেখ্য যে সেখানে কোন পয়েন্ট বা পানি আসা যাওয়ার ব্যাবস্থা না রেখেই খাল বন্ধ করে দেয়া হয়েছে। এতে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ধান ক্ষেত। এবং ঝড়ো হাওয়ায় ধান শুয়ে যায় এবং পানিতে ডুবে যায়।
কৃষকদের সাথে কথা বলে জানা গেছে পানি দ্রুত বের না করতে পারলে অধিকাংশ ধান পচে যাবে। বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে কৃষক। তাই দ্রুত এর ব্যাবস্থা গ্রহন করে কৃষকের ক্ষতি থেকে বাচাতে আকুল আবেদন করেছে এলাকার কৃষক।
কৃষকগন সরল স্বভাবের মানুষ হওয়ায় তারা কার কাছে যাবে তা বুঝতে পারে না। আবার খাল ভরাটে বাধা দিলে সরকারি কাজে বাধার সমান বলে জানান তাই ভয়ে কেউ কিছু করছে না। সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »