বাবাকে ফেরত চাই, হাসপাতালে মেয়ের আহাজারি
প্রকাশ: ১৯ মার্চ, ২০২৩, ১১:৫৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাবাকে ফেরত চাই, হাসপাতালে মেয়ের আহাজারি

বড় মেয়ে সাথী বেগম। বাবার অতি আদরের। দুর্ঘটনায় নিহত বাবার মরদেহ অ্যাম্বুলেন্সে তুলতে দিতে নারাজ। আহাজারি করে বলেছিলেন, ‘আমার বাবারে অ্যাম্বুলেন্সে উঠাইও না। জীবনে কোনোদিন আমার বাবায় অ্যাম্বুলেন্সে উঠে নাই। মোর বাবারে একটু আমার কোলে তুলে দাও। কত কোলে তুলে ঘুরছে আমারে নিয়া। আজ তোমাগো কোলে মোর বাবার লাশ কেন? আমার বাবাকে ফেরত চাই, আল্লাহ।’

মরদেহের নিচে সন্তানকে বুকে জড়িয়ে কাঁদছিলেন মা

এভাবেই হাসপাতালের আঙিনায় মরদেহ বিতরণের সময় আহাজারি করেন নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা এলাকার নিহত ফরহাদ শিকদারের বড় মেয়ে সাথী বেগম। সাথীর স্বামী কোনোভাবেই তাঁকে সান্ত্বনা দিয়ে শান্ত করতে পারছেন না।

তিনি বিলাপ করছিলেন, ‘বাবা আর কোনোদিন ফিরে আসবে না, মা বলে ডাকবে না।’

নিহত ফরহাদের তিন মেয়ে, এক ছেলে। ছেলে সৌদি প্রবাসী। একমাত্র ছেলে বাবার মরদেহটিও দেখতে পারবে না।

স্নাতকোত্তরের সার্টিফিকেট নেওয়া হলো না আফসানার

বড় মেয়ে সাথী এসেছেন মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাবা মরদেহ নিতে।

শিবচরের কুতুবপুর পদ্মাসেতুর অদূরে এক্সপ্রেসওয়েতে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস এক পথচারীকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বাসটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় ২০ জন নিহত হয়েছে। ঘটনাস্থলেই মারা যান ১৪ জন। এরপর শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ছয়জন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আহতদের প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে। জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।

 

মরদেহ শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখান থেকে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রোববার বিকেল পর্যন্ত ১৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি ছয়জনের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রশাসন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু নাঈম মো. মোফাজ্জল হক বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে উদ্ধার কাজ শুরু করেছি। সড়কে গতি নিয়ন্ত্রণের জন্য প্রতিদিনই মামলা দেওয়া হয়।

মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, এ দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। তিনজন ঢাকায় মারা গেছে বলে জানা গেছে।

‘আল্লাহ, তুমি সবকিছুর বিনিময়ে ছেলেকে ফিরিয়ে দাও’

তিনি জানান, বাসটি খুলনা থেকে ছেড়ে আসে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »