রবিবার ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   রবিবার ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বাবা-মাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো ছেলে ও পুত্রবধূ
প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২২, ৯:১৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাবা-মাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো ছেলে ও পুত্রবধূ

যশোর ব্যুরো :  জমি লিখে না দেওয়ায় বেলায়েত হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে বেধড়ক মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তার ছেলে ও স্ত্রী। রোববার (৩০ অক্টোবর) সকালে যশোর শহরতলীর রেলগেট পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

এদিকে ওই বৃদ্ধকে মারধর করায় স্থানীয়রা ৯৯৯ এ কল করলে পুলিশ তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বেলায়েত হোসেনের স্ত্রী সুলতানা বেগম জানান, তার ছেলে সুমন হোসেন চাকরি সূত্রে ঢাকায় থাকেন। ছেলের বউ শ্রাবণী ইসলাম লাবনী তাদের সঙ্গে থাকেন। লাবনী প্রায়দিন সকালে বাড়ি থেকে বের হয়ে গভীররাতে ফেরেন। সপ্তাহে তিন চার দিন ছেলেকে নিয়ে বাড়িতে সময় কাটায় লাবনী। বিষয়টি একাধিক বার ছেলে সুমনকে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো বাবা বেলায়েত হোসেন ও তার মা নির্যাতনের শিকার হয়েছেন।

সম্প্রতি সুমন ঢাকা থেকে বাড়িতে ফিরে প্রতিদিন তার ও তার স্ত্রীর নামে বাড়িসহ জমি লিখে দেওয়ার জন্য বাবা-মাকে চাপ দেন।

মারধরের অভিযোগের বিষয়টি অস্বীকার করে ছেলে সুমন মুঠোফোনে বলেন, বাসায় সিসিটিভি ক্যামেরা আছে। সেখানে সব প্রমাণ আছে। আমি মারিনি বরং আমি একটি রুম চাওয়ায় আমার ভাই এবং বাবা মিলে আমাকে মেরেছে। আমার বাবা-মা আমাকে অভিযুক্ত করার জন্য হাসপাতালে ভর্তি হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক কামাল হোসেন বলেন, এ ঘটনায় আহতের স্ত্রী ছেলে ও ছেলের বউয়ের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেছেন। আসামিদের আটকে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »