● ●


বাবুগঞ্জে মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তি, ওষুধ ব্যবসায়ী আটক
প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২১, ১১:০৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাবুগঞ্জে মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তি, ওষুধ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:

বরিশালে মহানবী (সা.)-কে নিয়ে কটুক্তি, ওষুধ ব্যবসায়ী আটক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) কে নিয়ে কটূক্তি করা মো. রেজাউল করিম আকন্দ নামক এক ওষুধ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে স্থানীয় জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

পাশাপাশি এই ঘটনায় স্থানীয় বাসিন্দা মো. মিরাজ হোসেন নামের এক যুবক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় রেজাউল করিম আকন্দ ছাড়াও আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরআলগী এলাকার রহিমগঞ্জ বাজারে জনতার হাতে আটক হয় রেজাউল করিম (৪৭)। আটক ওষুধ ব্যবসায়ী মো. রেজাউল করিম আকন্দ গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের মৃত. আ. জলিল আকন্দ’র ছেলে।

বর্তমানে তিনি বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের রহিমগঞ্জ এলাকায় বসবাস করেন এবং রহিমগঞ্জ বাজারে তার ‘ফ্যামিলি ওয়ার্ল্ড ফার্মেসী’ নামক একটি ওষুধের দোকান রয়েছে। পুলিশ তাকে ওই ফার্মেসি থেকেই গ্রেফতার করেছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান মামলার বরাত দিয়ে বলেন, ‘বুধবার সকাল ৮টার দিকে রেজাউল করিম আকন্দ তার নিজ ফেসবুক আইডি (Reyazul Karim) থেকে মহানবী (সাঃ) কে উদ্দেশ্যে করে অশালীন এবং মানহানিকর লেখা ও ছবি পোস্ট করেন।

ওসি বলেন, ‘নিজের ফেসবুক আইডি থেকে মহানবীর মানহানীকর এমন পোস্ট করার পর পরই স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে অভিযুক্ত রেজাউল করিম ফেজবুক আইডি থেকে ওই পোস্ট ডিলেট করেন। কিন্তু স্থানীয়রা ওই পোস্টটি মোবাইলে স্কিনশর্ট দিয়ে রাখেন এবং রাতেই রেজাউলকে তার ব্যবসা প্রতিষ্ঠানে অবরুদ্ধ করে মারধর করেন।

ওসি মিজানুর রহমান বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষনিকভাবে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পরে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। রাতেই এই ঘটনায় ইউনিয়নের আলগীর চর গ্রামের মো. নুরুল হক চৌকিদারের ছেলে মো. মিরাজুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »