শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বাবুগঞ্জে স্কুল মাঠে ককটেল বিস্ফোরণ, বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২২, ২:০৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাবুগঞ্জে স্কুল মাঠে ককটেল বিস্ফোরণ, বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরিশালের বাবুগঞ্জে স্কুল মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ২০৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।

শুক্রবার ভোরে মামলাটি করেন থানার এসআই আবদুল হান্নান।

বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, মামলায় বাদী নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করে জনমনে ভীতি সঞ্চার করার উদ্দেশে ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগ করেছেন। মামলায় নামধারী ৫৫ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। তবে মামলার তদন্তের শর্তে নাম প্রকাশ করা যাচ্ছে না।

তিনি আরও জানান, ককটেল বিস্ফোরণর ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

মামলার বিষয়ে জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন বলে, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ বানচাল করতে প্রশাসন নিজেরা ঘটনা ঘটিয়ে নিজেরাই বাদী হয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে হয়রানি করছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের ঈশ্বর নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »