সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বাসায় খাবার পৌছাবেন মিষ্টি জান্নাত
প্রকাশ: ১২ এপ্রিল, ২০২০, ৭:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাসায় খাবার পৌছাবেন মিষ্টি জান্নাত

স্টাফ রিপোর্টার :করোনাভাইরাসের ছোবলে জনজীবন বিপর্যস্ত। সবাই অঘোষিত লকডাউনে হোম কোয়ারেন্টিনে আছেন। বাইরে যেতে পারছে না কেউ। বাইরে বের হওয়া ঠেকাতে সরকার বিভিন্ন পর্যায়ে কাজ করছে। অসহায় গরীবদের সরকারী ও ব্যক্তি উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও খাদ্য সামগ্রী প্রদান করা হচ্ছে। কিন্তু মধ্যবিত্তদের অবস্থাও যে করুণ হয়ে উঠেছে। ঘরে খাবার ফুরিয়ে এসেছে। তারা এখন জীবন চালাতে হিমশিম খাচ্ছেন।না পারছেন কারো কাছে হাত পাততে। না পারছেন মান সম্মান ও লোক চক্ষুর ভয়ে কাউকে কিছু বলতে।এমন মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়। তাদের কথা ভেবেই নতুন উদ্যোগ নিয়েছেন চিত্রনায়িকা ও চিকিৎসক মিষ্টি জান্নাত।  তিনি জানান, বর্তমানে সংকটময় পরিস্থিতিতে যে সকল মানুষগুলো খাদ্যাভাবে ঘরে চুলা জ্বালাতে পারছেন না, তাদের জন্য আমি একটি নতুন উদ্যোগ নিয়েছি। আমার গঠিত ‘জান্নাত সমাজ কল্যাণ সংস্থা’র মাধ্যমে যাদের খাবারের প্রযোজন তারা- 01400499442 এই নাম্বারে যোগাযোগ করলে তাদের বাসায় খাবার পৌঁছে দেওয়া হবে।
এ সহায়তাও ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছেন মিষ্টি জান্নাত। এই দুঃসময়ে অসহায় মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানো উচিত বলে মনে করেন এই নায়িকা। এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছে চাল, ডাল হস্তান্তর করেছেন স্বল্প আয়ের শিল্পী-কলাকুশলীদের জন্য। এছাড়াও রাজধানীর শাহবাগে সাধারণ মানুষের মাঝে  মাস্ক, গ্লাভস, সাবানসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন মিষ্টি জান্নাত। তিনি ও তার টিম এর সদস্যরা মিলে এক হাজার পরিবারকে সহায়তা করার উদ্যোগ গ্রহণ করেছেন। এরইমধ্যে ঢাকা ও খুলনা শহরের  আশেপাশের সুবিধা বঞ্চিত ১ হাজার মানুষদের মাঝে খাবার বিতরণ করেছেন মিষ্টি জান্নাত ও তার টিম। এদিকে নিজের ফ্যাশন হাউস ও রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছেন মিষ্টি জান্নাত। ২৫ জন কর্মচারীকে অগ্রিম বেতন দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন।

 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »