মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বাস থেকে ৫ হাজার ইয়াবাসহ দম্পতি আটক
প্রকাশ: ২১ জানুয়ারি, ২০২৩, ৮:১৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাস থেকে ৫ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

বরিশালে বাস থেকে ৫ হাজার ইয়াবাসহ দম্পতিকে আটক করেছে মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার রাত ৮টায় বরিশাল-পটুয়াখালী সড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এই অভিযান করা হয়।

আটক দম্পতি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার জাটিয়া এলাকার সোহেল হোসেন (৩০) ও তার স্ত্রী আয়েশা আক্তার (২০)।

মাদকদ্রব‌্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানিয়েছেন, ইমরান ট্রাভেলসের একটি বাসে ঢাকা থেকে ইয়াবা নিয়ে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। বাস ওই এলাকা অতিক্রমকালে গতিরোধ করে তল্লাশি করা হয়। এ সময় বাস থেকে দম্পতিকে আটক করে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা বাদী হয়ে মামলা করবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »