শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বাড়ি ফেরার পথে স্কুলছাএীকে ধর্ষণচেষ্টা-ভিডিও ধারন, থানায় জিডি
প্রকাশ: ২৭ জুন, ২০২১, ১১:১৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বাড়ি ফেরার পথে স্কুলছাএীকে ধর্ষণচেষ্টা-ভিডিও ধারন, থানায় জিডি
রাব্বি আহমেদ,বরগুনা প্রতিনিধিঃ

অ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে বরগুনার বেতাগীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, বখাটেরা সেই শ্লীলতাহানির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জারে ছড়িয়ে দিয়েছে। ওই শিক্ষার্থী বেতাগী উপজেলার হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

জানা যায়, গত ২৩ জুন বুধবার ওই স্কুলছাত্রী বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে আসে। বিদ্যালয়ের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের সামনের গেট সংলগ্ন স্থানে ৬ জন যুবক পথরোধ করে টেনে বিদ্যালয় ভবনের দক্ষিণ পাশে পরিত্যাক্ত ইউনিয়ন পরিষদ ভবনের পেছনে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণচেষ্টা ও শ্লীলতাহানির ভিডিও করা অবস্থায় ওই স্কুলছাত্রী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। এসময় লোকজন চলে আসলে বখাটেরা পালিয়ে যায়।

ভুক্তভোগীর বাবা জানান, ঘটনার পর প্রথমে লোকলজ্জার ভয়ে বিষয়টি চেপে যেতে চেয়েছি। কিন্তু যখন সবার মোবাইলে মেয়ের ভিডিও দেখতে পাই তখন, আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়সূত্রে জানা যায়, ওই বখাটেরা হলো স্থানীয় বাসিন্দা ইমন জোমাদ্দার, বাপ্পি তালুকদার, ইমরান, রণি, আসলাম, ইব্রাহিম হাওলাদার।

এ বিষয়ে বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বার্তা বাজার’কে বলেন, এ নিয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা মিলেছে। মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »