বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএমপি থেকে বদলী হলেন এডিসি আবুল কালাম আজাদ, জনমনে স্বস্তি
প্রকাশ: ২ জুলাই, ২০২০, ৮:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিএমপি থেকে বদলী হলেন এডিসি আবুল কালাম আজাদ, জনমনে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক:
অবশেষে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) থেকে বদলী হলেন আলোচিত এডিসি আবুল কালাম আজাদ। মঙ্গলবার(৩০ জুন) অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-১) মোঃ মুনিবুর রহমান, পুলিশ হেড কোয়ার্টার্স ঢাকা স্বাক্ষরিত ৪৪.০১.০০০০.০১১.১৯.০০৩.১৯-১০৭১নং স্মারকের মাধ্যমে এ তথ্য জানা গেছে। তাকে বরিশাল রেঞ্জের ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে। এরআগে সোমবার(২৯ জুন) বিএমপির উত্তর জোন থেকে দক্ষিন জোনে বদলীর আদেশ হয়েছিল। পরে মঙ্গলবার (৩০জুন) ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলীর আদেশ জারি হয়।জানা গেছে, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা বিসিএস ২৭ তম ব্যাচের এ কর্মকর্তা ২০০৮ সালে পুলিশে যোগদান করেন। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তরের দায়িত্ব পালন কালে নানা কারনে তিনি আলোচিত-সমালোচিত। অবশেষে তার বদলীর খবরে জনমনে স্বস্তি দেখা দিয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »