সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বিকিনি বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন দীপিকা
প্রকাশ: ২৬ জানুয়ারি, ২০২৩, ১১:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিকিনি বিতর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন দীপিকা

‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম রং’ মুক্তির পর থেকে শুরু হয় বিতর্ক। ভারতের হিন্দুত্ববাদী নেতাদের একাংশের চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে দীপিকা পাড়ুকোনের গেরুয়া রঙের বিকিনি। একটা গানের কয়েক সেকেন্ডের দৃশ্যে পুরো ভারতজুড়ে ধুন্ধুমার কাণ্ড ঘটে। কিন্তু যাকে কেন্দ্র করে এত কিছু, এতদিন সেই দীপিকাই ছিলেন মুখ কুলুপ এঁটে। অবশেষে বিকিনি প্রসঙ্গে মুখ খুলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, ‘পাঠান’ নিয়ে বিতর্কের শেষ নেই। সেই বিতর্কের আগুনে যাতে ঘি না পড়ে সে জন্য ‘পাঠান’ নিয়ে ‘যশরাজ ফিল্মস’ নতুন কৌশল অবলম্বন করেছে। ছবির প্রচারে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন সংবাদমাধ্যমকে কোনো সাক্ষাৎকার দেবেন না। তবে ‘যশরাজ’-এর নতুন কৌশলে অবশ্য ভক্তদের সঙ্গে যোগযোগ চালাবেন তারকারা।

‘যশরাজ ফিল্মস’-এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে দীপিকাকে। সেখানে দীপিকাকে তার বিকিনি বিতর্ক নিয়ে প্রশ্ন করা হয়। পুরো গানজুড়েই নানা ধরনের বিকিনি পরতে দেখা যায় অভিনেত্রীকে। হরেক রকেম বিকিনিতে শুট করার অভিজ্ঞতা কেমন ছিল দীপিকার?

‘বেশরম রং’ গানটা শুট করা হয়েছে স্পেনে। দৃশ্যটা ছিল সমুদ্রসৈকতের একটি পার্টি সিক্যোয়েন্স। তবে শুটিংটা যে খুব সহজ ছিল না, জানালেন দীপিকা। অভিনেত্রীর কথায়, ‘দৃশ্যটা দেখে মনে হচ্ছে মনোরম দিনে শ্যুটিং হয়েছে। কিন্তু সেটা একেবারেই না। তীব্র হাওয়া, কনকনে ঠাণ্ডায় বিকিনিতে শুটিং করা বেশ কষ্টকর। তবে ছবিতে দেখে যদিও উল্টোটাই মনে হচ্ছে।’

গত কয়েক সপ্তাহ ধরে সমাজমাধ্যম থেকে নিজেদের দূরেই রাখছেন দীপিকা, জন আব্রাহাম, শাহরুখ খানরা। আগে ছবি মু্ক্তি পাবে, তারপর দর্শকদের প্রতিক্রিয়া দেখার পর নাকি প্রচার সারবেন তারা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »