মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


বিট পুলিশিং সেবা চালুর মাধ্যমে জনগনণের কাংক্ষিত সেবা নিশ্চিত করতে চাই-ডিসি খাইরুল আলম
প্রকাশ: ২২ জুন, ২০২০, ৭:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিট পুলিশিং সেবা চালুর মাধ্যমে জনগনণের কাংক্ষিত সেবা নিশ্চিত করতে চাই-ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদকঃ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ খাইরুল আলম বলেছেন,প্রচলিত ধারা থেকে বেড়িয়ে বিট পুলিশিং সেবা চালুর মাধ্যমে জনগণের কাংক্ষিত সেবা নিশ্চিত করতে চাই।জনগনের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌছে দিতে বিট পুলিশিংয়ের বিকল্প নাই।সোমবার(২২জুন) সকাল ১২ ঘটিকায় বরিশাল নগরীর নথুল্লাবাদ উপ-পুলিশ কমিশনার উত্তরের কার্যালয়ে অনুষ্ঠিত পুলিশের এক বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।এ সময় তিনি আরও বলেন,বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে সকল পুলিশ সদস্যকে তৎপর থাকতে হবে।প্রত্যেক থানায় বিট পুলিশিং ব্যবস্থাকে জোরদার করতে হবে।এখন থেকে জনগন পুলিশের কাছে আসবেনা বরং পুলিশ প্রত্যেক জনগনের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যা সমাধান করে আসবে।মহামারি করোনা ভাইরাসে জনগনের সেবা করে পুলিশ যে সুনাম কুড়িয়েছে এ সুনাম কে কাজে লাগিয়ে পুলিশকে জনগনের পুলিশে পরিনত হতে হবে।এ সময় তিনি আরও বলেন,পুলিশের কোন সদস্য অবৈধ ভাবে অর্থ উপার্জন করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে। মাদক মুক্ত দেশ গড়তে হলে পুলিশকে আগে মাদক মুক্ত হতে হবে। আমরা নিজেরা পরিশুদ্ধ হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্য দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করার যে নিরন্তর প্রচেস্টা চালিয়ে যাচ্ছেন তার সে চেস্টা সফল ও সার্থক হবে।আমাদের এদেশ বিশ্বের দরবারে একটি উন্নত ও মর্যাদা সম্পন্ন মডেল রাষ্ট্রে পরিনত হবে।এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ আবুল কালাম আজাদ,কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ আঃ হালিম,এয়ার পোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোঃ ফয়সাল,কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিরন্ময় সরকার সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »