সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বিদ্যুতের আলোয় আলোকিত হবে বিচ্ছিন্ন তিনটি দ্বীপ ইউনিয়ন
প্রকাশ: ৫ নভেম্বর, ২০১৯, ৬:৫৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিদ্যুতের আলোয় আলোকিত হবে বিচ্ছিন্ন তিনটি দ্বীপ ইউনিয়ন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন তিনটি দ্বীপ ইউনিয়ন চরকাজল, চরবিশ্বাস ও দশমিনার চরবোরহান। প্রতীক্ষার অবসান ঘটল আজ মঙ্গলবার। বিদ্যুতের আলোয় আলোকি হবে বিচ্ছিন্ন তিনটি দ্বীপ ইউনিয়নের জনপদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার সুফল পাচ্ছে চরকাজল, চরবিশ্বাস ও চরবোরহান এ তিনটি ইউনিয়ন। মঙ্গলবার বিকেল চারটায় গলাচিপা উপজেলার চরকাজল মাধ্যমিক বিদ্যালয় মাঠে চরকাজল ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান রুবেলের সভাপতিত্বে বিচ্ছিন্ন দ্বীপ চরকাজল, চরবিশ্বাস ও চরবোরহান ইউনিয়নের পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মু. নিজাম উদ্দিন, ভোলা জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আবুল বাশার আজাদ, ভোলার চরফ্যাশন পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. মিজানুর রহমান, ভোলা পল্লী বিদ্যুৎ বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ, গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাশী নাথ দত্ত, জেলা আওয়ামী লীগের সদস্য মো. হারুন অর রশিদ মিয়া। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মু. মজিবর রহমান, আবুল কালাম মো. ঈসা, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, চরবিশ্বাস ইউপি চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফ আহমেদ আসিফ প্রমুখ ছাড়াও যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ প্রসঙ্গে গলাচিপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মু. নিজাম উদ্দিন বলেন, ‘আমার গ্রামের বাড়ি চরকাজল। গত দশ বছর আগেও স্বপ্নেও ভাবিনি চরকাজলে বিদ্যুৎ আসবে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃপায় আমরা বিদ্যুৎ পেয়েছি। চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »