সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিপিএল শুরু ৬ ডিসেম্বর
প্রকাশ: ২৭ জুলাই, ২০১৯, ৭:৫৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিপিএল শুরু ৬ ডিসেম্বর

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল, ডিসেম্বরে বসবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বোর্ড প্রধান জানালেন, ৬ ডিসেম্বর শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের সপ্তম আসর।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বোর্ডের সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানান, বিপিএলের পরবর্তী আসরের শুরু ও শেষের সম্ভাব্য তারিখ দুটি ঠিক করেছেন তারা।

“৩ ডিসেম্বর সপ্তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান হবে। ৬ ডিসেম্বর হবে প্রথম ম্যাচ। ফাইনাল হতে পারে ১১ জানুয়ারি।”

বিপিএলের গত দুটি আসরে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান ছিল না। বেলুন উড়িয়ে এবং আতশবাজি পুড়িয়ে সাদামাটা ভাবে শুরু হয়েছিল টুর্নামেন্ট। এবার স্থানীয় ও বিদেশি তারকাদের নিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপিএল উদ্বোধন করতে চায় বিসিবি।

ডিসেম্বরে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের কথা ছিল। তবে এবারের বিপিএলের জন্য সফরটি এগিয়ে জুলাইয়ে নিয়ে আসে বাংলাদেশ। এই মুহূর্তে শ্রীলঙ্কায় সেই সিরিজে খেলছেন তামিম ইকবাল-মুশফিকুর রহিমরা।

চলতি বছরের ৫ জানুয়ারি শুরু হওয়া ষষ্ঠ আসরের ফাইনাল হয়েছিল ৮ ফেব্রুয়ারি। ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে শিরোপা জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গতবারের মতো এবারের আসরেও অংশ নেবে সাতটি ফ্র্যাঞ্চাইজি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »