শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বিবাহবার্ষিকীর জন্য মিমের দুবাই ট্যুর
প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২২, ১২:২২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিবাহবার্ষিকীর জন্য মিমের দুবাই ট্যুর

বিনোদন ডেস্ক |

ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে ছয় বছরের গোপন প্রেমের পর চলতি বছরের ৪ জানুয়ারি বিয়ে করেন বিদ্যা সিনহা মিম। সেই হিসেবে আর কয়েকদিন পরই তাদের প্রথম বিবাহবার্ষিকী।

বিশেষ দিনটি স্মরণীয় করে রাখতে দুবাইতে উড়াল দিচ্ছেন এ দম্পতি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা থেকে দুবাই যাবেন তারা।

মিম বলেন, মূলত বিবাহবার্ষিকীর জন্যই আমরা দুবাই ট্যুরে যাচ্ছি। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে সনি আমাকে এই সারপ্রাইজ দিচ্ছে। যেহেতু এর মধ্যে থার্টিফার্স্টও পড়ছে, তাই দুবাইয়ের নিউ ইয়ার উদযাপনেও অংশ নিব। ১০ দিনের সফর শেষে নতুন বছরের ৮ জানুয়ারি ঢাকায় ফিরব।

মিম জানান, দুবাই থেকে ;দেশে ফেরার পরের দিন উড়াল দিবেন কলকাতায়। কারণ সেখানেই তার নতুন সিনেমার কাজ চলছে। ঢাকার নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় সিনেমাটির নাম ‘মানুষ’। এতে টলিউড সুপারস্টার জিৎ-এর বিপরীতে অভিনয় করছেন তিনি।

ইতোমধ্যেই সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। নতুন লটের শুটিং শুরু হবে ১০ জানুয়ারি থেকে।

প্রসঙ্গ: জিৎ-এর সঙ্গে মিমের দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে ‘মানুষ’। এর আগে তারা একসঙ্গে ‘সুলতান দ্য সেভিয়র’ সিনেমায় অভিনয় করেছিলেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »