শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বিয়ের পর বুবলীকে প্রথম যেখানে নিয়ে যান শাকিব
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২২, ৫:২৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিয়ের পর বুবলীকে প্রথম যেখানে নিয়ে যান শাকিব

ঢালিপাড়ার রোমান্টিক জুটি শকিব-বুবলী। পর্দায় তাদের কেমিস্ট্রি বরাবরই নজরকাড়া। বাস্তব জীবনেও তারা আলোচনার কেন্দ্রে থাকেন। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ছেলে শেহজাদ খান বীরকে প্রকাশ্যে এনেছেন এই দম্পতি।

সন্তানকে প্রকাশ্যে আনার পর শাকিব-বুবলীর সংসার ভাঙার গুঞ্জন ওঠে। সবকিছুকে ছাপিয়ে তাদের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় বুবলীর পোস্ট থেকে তেমনই ইঙ্গিত মিলেছে।

সোমবার (২১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন বুবলী। সেখানে স্বামীর সঙ্গে তাজমহল ঘুরতে যাওয়ার স্মৃতিচারণ করেছেন নায়িকা।

বুবলী লিখছেন, যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি, এটি সম্রাট শাহজাহান এবং মমতাজের শোয়ার ঘর। বিয়ের পর শুটিংয়ে দুজনেই খুব ব্যস্ত ছিলাম। কিন্তু তার ফাঁকেও খুব অল্প সময়ের জন্য তিনি আমাকে ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন তাজমহল দেখতে নিয়ে গিয়েছিলেন। এটি আমার খুব প্রিয় একটি ছবি।

এদিকে গত রোববার (২০ নভেম্বর) ছিলো বুবলীর জন্মদিন। স্ত্রীর বিশেষ দিনটি উপলক্ষে তাকে একটি ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন শাকিব। নাকফুলটি হাতে নিয়ে বেশ ইমোশনাল হয়ে পড়েন নায়িকা। তিনি মনে করেন, এ উপহার তার জন্য অন্য রকম ভালোবাসার বহিঃপ্রকাশ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »