● ●


বিয়ে নিয়ে লুকোচুরির কিছু নেই
প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিয়ে নিয়ে লুকোচুরির কিছু নেই

শারদীয় দুর্গাপূজায় আসছে কাট–পিস। সিনেমাটিতে অভিনয় করেছেন নানজীবা তোরসা। আরও দুটি সিনেমার কাজও শেষ। বিয়ের গুঞ্জন নিয়েও কথা বলেছেন তোরসা।

অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাত—মিরপুরের ঝুটপট্টির অচেনা জগৎ নিয়ে কাট–পিস নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ইফ্ফাত জাহান। ১৬ অক্টোবর মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে মালা নামে মিরপুরের এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তোরসা। চরিত্রটি কেমন?

গতকাল সোমবার প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, মালা চরিত্রটি নিজের স্বভাবের চেয়ে একেবারেই আলাদা। তাঁর ভাষায়, ‘মালা আর তোরসা একেবারেই আলাদা। তোরসা খুব স্ট্রেইট ফরোয়ার্ড (স্পষ্টবাদী)। সিনেমার গল্প যেহেতু মিরপুরের, মালাও ছোট থেকে সেখানে বড় হয়েছে। সে খুব চঞ্চল, একটু সিনেম্যাটিক, আবার কিছুটা লাজুকও। প্রেমে পড়লে যেমন হয়, তেমন একটা ব্যাপার আছে তার মধ্যে। আবার সে ধমক দিয়েও কথা বলে। মালা একেবারে আঞ্চলিক টানে কথা বলে।’

মালাকে নিয়ে আর বেশি কিছু বলতে চাইলেন না তোরসা, শুধু এতটুকুই বললেন, ‘আমার মনে হয়েছে, মালা চরিত্রটি মানুষ মনে রাখতে পারবে।’

সিনেমায় একজন ঝুট ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছেন সিফাত আমিন, খল চরিত্রে আছেন ইমরান আহমেদ সওদাগর।

সিনেমার গল্প নিয়ে তোরসার ভাষ্য, ‘গল্পটা খুবই বাস্তবধর্মী। একজন বাস্তব ঝুট ব্যবসায়ীর জীবনকে কেন্দ্র করে এটি তৈরি হয়েছে। তাঁর জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়েই গল্প। সিন্ডিকেট ও নানা ধরনের দ্বন্দ্বের কারণে যাঁরা ক্ষতিগ্রস্ত হন, তাঁরা সিনেমাটির সঙ্গে নিজেদের মেলাতে পারবেন। এসব ঘটনার প্রভাব তাঁদের ভালোবাসার মানুষ ও পরিবারের ওপর কীভাবে পড়ে, সেটিও দর্শক বুঝতে পারবেন।’

হুট করেই সিনেমাটিতে যুক্ত হন তোরসা, ‘পরিচালকের (ইফ্ফাত জাহান) সঙ্গে আগে একটা কাজ নিয়ে কথা হয়েছিল। একদিন তিনি বললেন, একটা সিনেমা নিয়ে কথা বলতে চান, আমাকে প্রস্তুত হয়ে দেখা করতে হবে। আমি গেলাম। তখন পুরো সিনেমার গল্প শোনানো হয়নি। বলা হয়েছিল, গল্পটা গোপন থাকবে। শুধু আমার চরিত্রটা সম্পর্কে বলা হয়েছিল। আমার মনে হয়েছিল, এ ধরনের চরিত্রে তো আগে কখনো অভিনয় করিনি। তাই কাজটা করা যায়।’

কাটপিসের অন্য অর্থ আছে, জানতাম না

মজা করে কেউ কেউ তোরসাকে বলছেন, সিনেমায় কাটপিস দৃশ্য আছে নাকি? বিষয়টি নিয়ে বললেন, ‘কাটপিসের অন্য কোনো অর্থ আছে, জানতাম না। সিনেমার নামটা যখন শুনলাম, তখন বিষয়টি বুঝিনি। পরে যাঁরাই নামটা জেনেছেন, তাঁরাই মজা করে জিজ্ঞেস করেছেন, কাটপিস কেন? তখন জানতে পারলাম, শব্দটির অন্য একটা অর্থও আছে।’

নাম কাট–পিস কেন? জানতে চাইলে তোরসার ব্যাখ্যা, ‘এখানে কাটপিস বলতে মূলত জুটের কাপড়ের যে উচ্ছিষ্ট অংশগুলো থেকে যায়, সেগুলোকে বোঝানো হয়েছে। সেই কাপড় নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের জীবনে নানা ধরনের ঘটনা ঘটে। মারামারি, প্রেম—এ রকম অনেক কিছু। এসব ঘটনার মধ্য দিয়ে তাঁদের জীবনে যে ক্ষত তৈরি হয়, সেটিই মূলত সিনেমার নামের ভাবনার সঙ্গে যুক্ত।’

বছরের শুরুতে মাটি নামে এক সিনেমার শুটিং করেছেন তোরসা। মাঝে গুঞ্জন ছড়িয়েছিল, সিনেমার সঙ্গে যুক্ত একজনের সঙ্গে নাকি বিয়ে সেরে ফেলেছেন তোরসা। পরিচিত অনেকে তাঁকে ফোন করেও জানতে চেয়েছেন। আসলেই বিয়ে করেছেন তিনি? হেসে বললেন, ‘গুঞ্জনটি আমিও শুনেছি। লন্ডন থাকা এক আত্মীয়ের কাছেও গুঞ্জনটা পৌঁছায়। তিনি ফোন করে আমাকে বলেন, “তুই নাকি বিয়ে করে ফেলেছিস!” আমি বললাম, হ্যাঁ, পাত্র কে, সেটা তো আমি নিজেও জানি না।’

গুঞ্জন উড়িয়ে তোরসা বলেন, ‘বিয়ে করলে আপনারা সবাই জানতে পারবেন। এখানে লুকোচুরির কিছু নেই। এটা নিয়ে লুকানোরও কিছু নেই।’

২০১৯ সালের অক্টোবরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হয়ে পরিচিতি পান নানজীবা তোরসা। ২০২১ সালে স্বপ্ন তোমার জন্য টেলিছবি দিয়ে ছোট পর্দায় নাম লেখান। চার বছরের ক্যারিয়ারে তাঁকে কাহিনি অরিজিনাল প্ল্যান বি–তে দেখা গেছে। ‘সন্ধ্যা নামিল শ্যাম’ গানের ভিডিওতে মডেল হয়েও খ্যাতি পেয়েছেন তোরসা। মাটি ছাড়াও নির্জন স্বাক্ষর নামে আরেকটি সিনেমার কাজ শেষ করেছেন। পাশাপাশি উপস্থাপনাও চলছে।

সামনে পরিকল্পনা জানতে চাইলে তোরসা জানান, বছর তিনেক আগে কলকাতার কাজের প্রস্তাব পেয়েছেন। কলকাতায় পরিচিতির আগে ঢাকার সিনেমার কাজ করতে চেয়েছিলেন তিনি। ফলে সেটা করা হয়নি। ঢাকায় কয়েকটি সিনেমা করার পর ভাবছেন, কলকাতায়ও সিনেমা করবেন।

তোরসার ভাষায়, ‘এখন মনে হয়, আমি একটু এক্সপ্যান্ড করতে পারি। বাংলাদেশের বাইরেও কাজ করতে পারি। তবে কীভাবে এগোব, সেটা এখনো ভাবিনি।’




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »