শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশ্বকাপে যে বুট পরে খেলবেন মেসি
প্রকাশ: ১৯ নভেম্বর, ২০২২, ৯:৫১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে যে বুট পরে খেলবেন মেসি

 স্পোর্টস ডেস্ক 

কাতার বিশ্বকাপ খেলতে আর্জেন্টিনা ফুটবল দল দোহায় পৌঁছেছে দুদিন আগেই। সঙ্গে রয়েছেন দলের সেরা তারকা ও অধিনায়ক লিওনেল মেসি। এবারের বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ, সেই মেসির জন্য স্পেশাল এক জোড়া বুট তৈরি করেছে অ্যাডিডাস। এক্স স্পিডপোর্টাল নামের বুটটি পরেই এবারের বিশ্বকাপ মাতাবেন মেসি।

অ্যাডিডাসের বুট পরে অনেকেই খেলেন। বিশ্বকাপের আগে অনেক নতুন ডিজাইনের বুট বাজারে ছাড়াও হয়ে থাকে। কিন্তু খুব কম ফুটবলারই নিজের নাম লেখা বুট পরে খেলার সুযোগ পান। মেসি সেই ফুটবলারদের অন্যতম। তার নতুন বুট দেখে অনুরাগীরা উচ্ছ্বসিত। সবারই আশা, এই বুট মেসির পক্ষে পয়মন্ত হবে। 

অ্যাডিডাসের তৈরি করা এক্স স্পিডপোর্টাল বুটটি অন্য সবার থেকে আলাদা। কারণ, এতে রয়েছে সোনালি রঙের ছাপ। এদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া মেসির এই বুটজোড়া দেখে চমকে গিয়েছেন। তার মতে, এই বুটজোড়া মেসির ক্ষিপ্রতা আরও বাড়াবে।

কাতারে বিশ্বকাপে মেসি যে বুটজোড়া পরে খেলবেন, সেটির পুরো নাম ‘দ্য অ্যাডিডাস এক্স মেসি ২০২২ ওয়ার্ল্ড কাপ স্পিডপোর্টাল’। মেসির জন্য বিশেষভাবে এই বুট বানানো হলেও একই ধরনের হাইপ লিজেন্ড বুট বিশ্বের আরও অনেক ফুটবলারই ব্যবহার করেন। কিন্তু সেসব বুটের কোনোটাতেই সোনালি রং নেই। এই রংটা শুধু মেসির বুটেই আছে। বুটের এক পাশে অ্যাডিডাসের চিরায়ত তিনটি কালো স্ট্রাইপ এবং অন্য পাশে সাদা ও নীল স্ট্রাইপ রয়েছে। সাদা ও নীল স্ট্রাইপ সম্ভবত আর্জেন্টিনার জাতীয় পতাকার রং মাথায় রেখেই জুড়ে দেওয়া হয়েছে।

এর আগে ২০০৬ বিশ্বকাপে সোনালি রঙের বুট পরে খেলেছিলেন ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদান। মেসিও এবার সোনালি রঙের বুট পরেই বিশ্বকাপ খেলবেন। বুটের পেছন দিকে তার নাম ও জার্সি নম্বর খোদাই করা রয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »