● ●


বিশ্বকাপ ফুটবলের ফাইনাল কাতারে, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫০ পুলিশ মোতায়েন
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২২, ১০:১৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল কাতারে, ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫০ পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আজ রোববার রাত ৯টায় আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ম্যাচটি জেলার বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখানো হবে।

পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ফাইনাল খেলা নিয়ে বিশৃঙ্খলা এড়াতে গোটা জেলায় ৩৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় থাকছেন ১৫০ জন পুলিশ সদস্য।

জেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল ম্যাচ নিয়ে জেলার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও উত্তেজনা বিরাজ করছে। কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ায় ব্রাজিলের সমর্থকেরা এ ম্যাচে ফ্রান্সকে সমর্থন দিচ্ছেন। এ কারণে ম্যাচটি নিয়ে জেলায় উত্তেজনা বিরাজ করছে।

এ অবস্থায় খেলা চলার সময় বা শেষ হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়ার সমর্থকেরা যাতে কোনো ধরনের সংঘাতে না জড়াতে পারেন, সে জন্য ৩৫০ জন অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে জেলা পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন বলেন, শহরের যে কয়টি স্থানে বড় পর্দায় খেলা দেখানো হবে, সেসব স্থানে পুলিশ থাকবে। বাড়তি নিরাপত্তার জন্য টহলে থাকবে সব অতিরিক্ত পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও স্ট্রাইকিং ফোর্স।

এর আগে গত বছরের ১১ জুলাই আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে অনুষ্ঠিত কোপা আমেরিকার ফাইনালের পরও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও ওই ম্যাচ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছিল জেলা পুলিশ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »