শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ ফেসবুক ব্যবহার করে
প্রকাশ: ২ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৫৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিশ্বের মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ ফেসবুক ব্যবহার করে

এএফপি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রথমবারের মতো দৈনিক ব্যবহারকারী গড়ে ২০০ কোটির মাইলফলক ছুঁয়েছে। এই সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার এক–চতুর্থাংশ।

তবে ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান মেটা গতকাল বুধবার জানিয়েছে, ২০১২ সালে কোম্পানি হিসেবে যাত্রা শুরুর পর এই প্রথম বিক্রি কমেছে। তবে এই পরিমাণ আশঙ্কার চেয়ে তুলনামূলক কম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সামাজিক যোগাযোগমাধ্যমের বৃহৎ এই প্রতিষ্ঠান বলেছে, ২০২২ সালের তাদের বিক্রি ১ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এই সাফল্যের পেছনে মেটার ভিডিও সার্ভিসের অবদানের কথা উল্লেখ করেন। ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীরা রিলের ছোট ছোট ভিডিও দেখতে পারেন। অবশ্য চীনের মালিকানাধীন প্ল্যাটফর্ম টিকটকের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে রিলকে।

জাকারবার্গ বলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে দৈনিক ব্যবহারকারী যেকোনো সময়ের চেয়ে বেশি। গত বছর মেটা বিনিয়োগকারীদের সতর্ক করে বলেছিল, ফেসবুকে এই প্রথম দৈনিক ব্যবহারকারী কমছে। তারা ইঙ্গিত দিয়েছিল, মেটা এখন মেটাভার্স হিসেবে পরিচিত ভার্চ্যুয়াল রিয়েলিটিতে বিনিয়োগে গুরুত্ব দিচ্ছে।

তবে গত ডিসেম্বরে বছরের প্রথম দিকের তুলনায় দৈনিক ব্যবহারকারী ৪ শতাংশ বেড়েছে। ইউরোপের দেশ, যুক্তরাষ্ট্র এবং কানাডায়ও ব্যবহারকারী বেড়েছে।

মেটা বলেছে, তাদের সব অ্যাপে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাও বেশ বেড়েছে।

মেটার জন্য ২০২২ সাল ছিল খারাপ একটি বছর। গত বছরের নভেম্বরে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, তারা প্রতিষ্ঠানের মোট ১১ হাজার বা ১৩ শতাংশ কর্মীকে ছাঁটাই করবে। প্রতিষ্ঠানটির ইতিহাসে কখনো এক সঙ্গে এত বেশি কর্মী ছাঁটাই করা হয়নি।
জাকারবার্গ বলেন, ‘২০২৩ সালে আমার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার প্রতিপাদ্য হচ্ছে “দক্ষতার বছর”। আমরা আরও শক্তিশালী ও গতিময় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছি।’

জাকারবার্গ আরও বলেন, মাঝের স্তরের ব্যবস্থাপনা বাদ দেওয়ার জন্য কাজ করছে মেটা। একই সঙ্গে প্রকৌশলীদের আরও ফলপ্রসূ করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার নিয়ে কাজ চলছে।

মেটার প্রধান নির্বাহী বলেন, ভালো করছে না বা অগ্রাধিকার তালিকায় নেই—এমন প্রকল্প কাটছাঁটে মেটা আরও বেশি তৎপর হয়ে কাজ করবে।

অর্থনৈতিক এই সংকটের সময় সামাজিক যোগাযোগমাধ্যমের বৃহৎ এই প্রতিষ্ঠানের ব্যবসাও ভালো যাচ্ছে না। বিজ্ঞাপনদাতারা এ সময় বিজ্ঞাপন খাতে খরচ কমাতে বাধ্য হচ্ছেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »