সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশ্বে চলতি বছর নিহত ৬৭ সাংবাদিক
প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২২, ৭:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিশ্বে চলতি বছর নিহত ৬৭ সাংবাদিক

চলতি বছর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সহিংসতার শিকার হয়ে মোট ৬৭ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছে। গত বছরের তুলনায় এই সংখ্যা অনেক বেশি। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ, হাইতিতে বিশৃঙ্খলা এবং মেক্সিকোতে অপরাধী গোষ্ঠীগুলোর সহিংসতার ফলে সাংবাদিক নিহতের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে)। খবর আল জাজিরার।

শুক্রবার (৯ ডিসেম্বর) প্রকাশিত আইএফজের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় আগ্রাসনের পর ইউক্রেনে যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মোট ১২ জন সাংবাদিক নিহত হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই ইউক্রেনীয় সাংবাদিক; তবে বিদেশি কয়েকজন সাংবাদিকও ইউক্রেনে নিহত হয়েছে।

এতে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে চলতি বছরের ১১ মে ইসরায়েলি বাহিনীর হাতে আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ নিহতের বিষয়টিও উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আইএফজে জানায়, বিশ্বের বিভিন্ন দেশে অন্তত ৩৭৫ জন গণমাধ্যমকর্মী কারাগারে রয়েছে। এই সংখ্যা গত বছরের তুলনায় বেশি। আটকদের বেশিরভাগই চীন, মিয়ানমার, তুরস্ক, ইরান এবং বেলারুশের কারাগারে রয়েছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »