শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


বিশ্ব মহাসাগর দিবস উপলক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকতে ওয়ার্ল্ড ফিস বাংলাদেশ’র পরিষ্কার পরিছন্ন অভিযান
প্রকাশ: ৮ জুন, ২০২১, ৯:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

বিশ্ব মহাসাগর দিবস উপলক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকতে ওয়ার্ল্ড ফিস বাংলাদেশ’র পরিষ্কার পরিছন্ন অভিযান

মোঃ জহিরুল ইসলাম,কুয়াকাটাঃ

জীবন জীবিকায় মহাসাগর

বিশ্ব সমুদ্র দিবসে কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। ওয়ার্ল্ড ফিস বাংলাদেশ’র ইকোফিস-২ প্রকল্পের আওতায় একটি বেসরকারী উন্নয়ন সংস্থার আয়োজনে মঙ্গলবার (৮ মে) বেলা ১১টায় সৈকত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। পরিচ্ছন্নতা অভিযানকালে সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্বদিকের ঝাউবন এলাকা এবং পশ্চিমে শুটকি পল্লী পর্যন্ত প্রায় দুই কিঃমিঃ এলাকার সকল অপচনশীল বর্জ্য অপসারণ করা হয়। পরে কুয়াকাটা প্রেসক্লাবে বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে বিশ্ব সমুদ্র দিবসে সমুদ্র দূষন রোধে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

এ সময় বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক মোঃ মিজানুর রহমান, ওয়ার্ল্ড ফিস এর পটুয়াখালী জেলায় কর্মরত ইকোফিস-২ প্রকল্পের সহযোগী গবেষক মোঃ জামাল উদ্দিন ও সহকারী গবেষক সাগরিকা স্মৃতি, টোয়াক এর প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার ও সেক্রেটারী মোঃ আনোয়ার হোসেন আনু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নদীর দূষিত পানি ও কলকারখানার বর্জ সমুদ্রে গিয়ে মিলিত হচ্ছে।

এতে সমুদ্রের পানি দূষিত হচ্ছে মানুষের ব্যবহ্নত প্লাস্টিকসহ বিভিন্ন পদার্থ সমুদ্রে ফেলা হচ্ছে। এর ফলে সমুদ্রের পরিবেশের ভারসাম্য হারিয়ে যাচ্ছে। মারা যাচ্ছে সমুদ্রের নানা প্রজাতির সামুদ্রিক প্রানী ও জীব বৈচিত্র। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেছে তাই সমুদ্রের পানি দূষণ রোধে এবং সমুদ্রর জীববৈচিত্র রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান তারা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »